Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

অপ্রতীমের জানাজায় হাজারো মানুষের ঢ্ল দেশে সাশ্রয়ী স্মার্টফোন উৎপাদন শুরু, দাম ৪-৫ হাজার টাকা: অর্থমন্ত্রী হোয়াইট হাউসে সিএনএন প্রতিবেদকের প্রেস পাস জব্দ একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি ইবিতে সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা: পরিপ্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক সেমিনার আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর টানা পাঁচ সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্য, এরপর যা ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পরিবেশ সুরক্ষায় বিশেষ অবদান

বিসিআরসি পরিবেশ পদক পেলেন আহসান রনি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ২০ জুন,২০২৬, ০৪:৩০ পিএম
আপডেট : শনিবার, ২০ জুন,২০২৬, ০৪:৪৩ পিএম
বিসিআরসি পরিবেশ পদক পেলেন আহসান রনি

পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বিসিআরসি পরিবেশ পদক ২০২৬’ অর্জন করেছেন যুব নেতৃত্বাধীন পরিবেশবাদী সংগঠন মিশন গ্রিন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আহসান রনি।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তার হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, শিক্ষাবিদ ড. সুকোমল বড়ুয়া, রাজনীতিক হাবিবুর রহমান হাবিব, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক এবং পরিবেশবিদ মুকিত মজুমদার বাবু-সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

আহসান রনির নেতৃত্বে মিশন গ্রিন বাংলাদেশ পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়ন করেছে। এর মধ্যে রয়েছে জাপানি প্রযুক্তিনির্ভর ‘মিয়াওয়াকি মিনি ফরেস্ট’ প্রকল্প, প্লাস্টিক দূষণ রোধে ‘ভাংড়ি মামা’ উদ্যোগ এবং নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক ‘টেকসই কমিউনিটি সোলার প্রজেক্ট’। এছাড়া দেশের ৬৪ জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং শিশুদের পরিবেশ শিক্ষা কার্যক্রমও পরিচালনা করছে সংগঠনটি।

আন্তর্জাতিক পরিমণ্ডলেও সক্রিয় ভূমিকা রেখেছেন আহসান রনি। তিনি নেপালের ‘ইন্টারন্যাশনাল ক্লাইমেট ক্যাম্প’ এবং থাইল্যান্ডের ‘এশিয়ান ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট সামিট’-এর অন্যতম আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি পিএমআই সোশ্যাল ইমপ্যাক্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড, এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড, রোটারি ভলান্টারি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন।

পুরস্কার গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আহসান রনি বলেন, এই সম্মাননা কেবল তার ব্যক্তিগত অর্জন নয়, বরং মিশন গ্রিন বাংলাদেশের হাজারো তরুণ স্বেচ্ছাসেবীর সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। তিনি বলেন, “একটি সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের কাজ অব্যাহত থাকবে। এই স্বীকৃতি আমাদের দায়িত্ব ও অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে।”

উল্লেখ্য, মিশন গ্রিন বাংলাদেশ পরিবেশ শিক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি এবং জলবায়ু নীতি নিয়ে কাজ করা একটি যুব নেতৃত্বাধীন সংগঠন। দেশের পরিবেশ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)