Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন বাড়ল ৬ শতাংশ হাসিনার বক্তব্যের দায় নেবে না ভারত: হর্ষবর্ধন শ্রিংলা চরফ্যাশনের সড়কে শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা হালুয়াঘাটে অবৈধ সিসা কারখানায় অভিযান, ৭ জনের কারাদণ্ড হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল এক হাজার অস্ট্রেলিয়ায় জমকালো আয়োজনে যাত্রা শুরু ‘ঢাকা সিডনি ইনসাইডার’ পাঁচ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী যারা ভোলায় হবে সার কারখানা, নতুন বিদ্যুৎকেন্দ্র: সংসদে প্রধানমন্ত্রী এবারও দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারত, বাংলাদেশকে চিঠি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এবারও দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারত, বাংলাদেশকে চিঠি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ৯ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৩০ পিএম
এবারও দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারত, বাংলাদেশকে চিঠি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবারও বাংলাদেশ থেকে ইলিশ চেয়েছে ভারত। ইলিশ রপ্তানির অনুমতি চেয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়েছে ভারতের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ভারতের এই ব্যবসায়ী সংগঠন প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ে পৃথক চিঠি পাঠিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে। তবে কী পরিমাণ ইলিশ রপ্তানি করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

এদিকে, বাংলাদেশের ১৮টি প্রতিষ্ঠান ইতোমধ্যে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়ে আবেদন করেছে। এসব আবেদন যাচাই-বাছাইয়ের জন্য বুধবার (৯ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে চিঠি পাঠাবে বাণিজ্য মন্ত্রণালয়।

এ বিষয়ে বাণিজ্যসচিব আতাউর রহমান খান গণমাধ্যমকে বলেন, “ভারতীয় ব্যবসায়ীদের চিঠি পেয়েছি। তবে কী পরিমাণ ইলিশ রপ্তানি করা যায়, তা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।”

ভারতীয় ব্যবসায়ীদের চিঠিতে বলা হয়েছে, ১৯৯৬ সালের পর থেকে প্রতিবছর গড়ে পাঁচ হাজার টন ইলিশ ভারতে রপ্তানি হতো। তবে ২০১২ সালের পর থেকে অজ্ঞাত কারণে রপ্তানি বন্ধ হয়ে যায়। পরে ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সরকার শুধু দুর্গাপূজা উপলক্ষে নির্দিষ্ট এক মাসের জন্য ইলিশ রপ্তানির বিশেষ অনুমতি দিয়ে আসছে।

চিঠিতে আরও বলা হয়, প্রতি বছর সেপ্টেম্বরের শেষ দিকে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলেও এবার তা আরও আগে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ভারতীয় ব্যবসায়ীদের দাবি, স্বল্পমেয়াদি ও সীমিত রপ্তানি অনুমতি কার্যকর সুফল বয়ে আনে না।

তথ্য অনুযায়ী, দীর্ঘ বিরতির পর ২০১৯ সালের সেপ্টেম্বরে ভারতে ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় বাংলাদেশ। ২০২০ সালে ১ হাজার ৮৫০ টন রপ্তানির অনুমতি দেওয়া হলেও অনুমোদিত পরিমাণের পুরোটা রপ্তানি হয়নি।

২০২১ সালে ৪ হাজার ৬০০ টন ইলিশ রপ্তানির অনুমোদনের বিপরীতে ভারতে পাঠানো হয় ১ হাজার ২০০ টন। ২০২২ সালে ২ হাজার ৯০০ টন অনুমোদন দেওয়া হলেও রপ্তানি হয় ১ হাজার ৩০০ টন।

২০২৩ সালে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলেও ভারতে যায় ১ হাজার ৩০০ টন। ২০২৫ সালে ২ হাজার ৪২০ টন রপ্তানির অনুমোদনের বিপরীতে রপ্তানি হয় মাত্র ৫৭৭ টন।

সর্বশেষ গত বছর ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলেও ভারতে পাঠানো হয়েছে মাত্র ১৫০ টন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)