Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে টেকনাফে বেড়ানোর কথা বলে পাঁচ যুবক অপহরণ জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাভারে ঝটিকা মিছিলের চেষ্টায় আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, দগ্ধ ৩০ শ্রমিক নারী ও শিশুদের আইনি সুরক্ষায় বিভাগীয় পর্যায়ে ডিএনএ ল্যাব স্থাপনের পরিকল্পনা উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ প্রথমবার মামলা তদন্তের দায়িত্ব পেল এসআরবি কানাইঘাটের গাছবাড়ী-হরিপুর সড়কের সাময়িক সংস্কার শুরু এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৩৯ পিএম
উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ

বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) প্রদানকারী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড (উপায়) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফি পরিশোধকে আরও সহজ, সুবিধাজনক এবং সাশ্রয়ী করতে স্প্লিটপে-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্বে আবদ্ধ হয়েছে। স্প্লিটপে হলো কমিউনিটি ব্যাংক পিএলসি -এর বাই নাও, পে লেটার (BNPL) সেমিস্টার ফি পেমেন্ট সলিউশনের প্রযুক্তিগত সুবিধা প্রদানকারী পার্টনার।

এই উদ্যোগের আওতায় শিক্ষার্থীরা প্রাথমিকভাবে উপায়-এর মাধ্যমে বিএনপিএল (BNPL) আবেদন-সংক্রান্ত ফি পরিশোধ করতে পারবেন এবং কমিউনিটি ব্যাংক পিএলসি কর্তৃক প্রদত্ত সেমিস্টার ফি অর্থায়নের জন্য আবেদন করতে পারবেন। ব্যাংকের অনুমোদন সাপেক্ষে যোগ্য শিক্ষার্থীরা বিএনপিএল সুবিধা গ্রহণ করতে পারবেন, যার মাধ্যমে তারা ব্যাংক কর্তৃক অনুমোদিত শর্তানুযায়ী কিস্তিতে তাদের সেমিস্টার ফি পরিশোধ করতে পারবেন। আগস্ট ২০২৬-এ কমিউনিটি ব্যাংক পিএলসি -এর সঙ্গে সম্পাদিত চুক্তির ভিত্তিতে স্প্লিটপে এই সেবার প্রযুক্তিগত সুবিধা প্রদানকারী হিসেবে কাজ করছে।

আজ ঢাকায় উপায়-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড, স্প্লিটপে এবং অংশগ্রহণকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সাজ্জাদ আলম, হেড অব কর্পোরেট সেলস, উপায় এবং জুবায়ের মাহমুদ পুলক, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, স্প্লিটপে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপায়-এর হেড অব টেকনোলজি, মামুন রেজা খান, হেড অফ হিউমান রিসোর্সেস, অর্পণ কুমার সাহা, হেড অব প্রাইভেট এডুকেশন, মোঃ মুরাদ হাসান, স্যামুয়েল মুরসালিন, ফ্যাকাল্টি মেম্বার, নর্থ সাউথ ইউনিভার্সিটি (NSU); আফনান ইউসুফ, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (IUB); মীর মুতাসিম হোসাইন, ডিরেক্টর, স্প্লিটপে; এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও তাদের পরিবার আর্থিকভাবে আরও বেশি সুবিধা পাবেন, পাশাপাশি শিক্ষা খাতে ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার ও প্রাপ্যতা আরও বৃদ্ধি পাবে।

প্রাথমিকভাবে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোতে এ সেবাটি চালু করা হবে। ভবিষ্যতে আরও শিক্ষাপ্রতিষ্ঠানে এই সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)