Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

অপ্রতীমের জানাজায় হাজারো মানুষের ঢ্ল দেশে সাশ্রয়ী স্মার্টফোন উৎপাদন শুরু, দাম ৪-৫ হাজার টাকা: অর্থমন্ত্রী হোয়াইট হাউসে সিএনএন প্রতিবেদকের প্রেস পাস জব্দ একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি ইবিতে সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা: পরিপ্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক সেমিনার আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর টানা পাঁচ সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্য, এরপর যা ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কোটবাড়ি থেকে কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে নিখোঁজ

কুবি প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর,২০২৬, ১১:৪০ এ এম
কোটবাড়ি থেকে কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে নিখোঁজ

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে অপ্রতিম (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তাঁর পরিবার।

‎নিখোঁজ অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী। অপ্রতিমের উচ্চতা প্রায় ৫ ফুট, গায়ের রং শ্যামলা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে পাঞ্জাবি ছিল।

‎পরিবার সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে ছবি তোলার জন্য মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর আর বাসায় ফেরেনি। তার লোকেশন ট্র্যাকিং করে সন্ধ্যা ৬টা পর্যন্ত কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকায় তার অবস্থান শনাক্ত করা যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

‎নিখোঁজ অপ্রতিম মা ড. নাহিদা বেগম বলেন, "আমার ছেলেকে আমি বিকেল তিনটা থেকে খুঁজে পাচ্ছি না। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসে নাই। আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন। আপনাদের কাছে হাত জোড় করছি আমার ছেলেকে বাঁচান। থানায় জানিয়েছি। ফোন নম্বর ট্র্যাক করে পাওয়া যায়নি। সম্ভবত ফোন ওর সঙ্গে নাই। আপনারা দয়া করে আমার ছেলেকে খুঁজে পেতে চেষ্টা করেন।"

‎অপ্রতিমের পরিবারের পক্ষ থেকে তাকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ অপ্রতিমের সন্ধান পেলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে—
শাহরিয়ার (বাবা): ০১৭১৯-৬২৫৬৯০
‎ড. নাহিদা বেগম (মা): ০১৭১৯-৯০০৭৬৯

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)