Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে টেকনাফে বেড়ানোর কথা বলে পাঁচ যুবক অপহরণ জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাভারে ঝটিকা মিছিলের চেষ্টায় আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, দগ্ধ ৩০ শ্রমিক নারী ও শিশুদের আইনি সুরক্ষায় বিভাগীয় পর্যায়ে ডিএনএ ল্যাব স্থাপনের পরিকল্পনা উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ প্রথমবার মামলা তদন্তের দায়িত্ব পেল এসআরবি কানাইঘাটের গাছবাড়ী-হরিপুর সড়কের সাময়িক সংস্কার শুরু এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পতনের ধারা কাটিয়ে ঊর্ধ্বমুখী দেশের শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর,২০২৬, ০৬:১৬ পিএম
পতনের ধারা কাটিয়ে ঊর্ধ্বমুখী দেশের শেয়ারবাজার

পতনের ধারা থেকে ঘুরে ঊর্ধ্বমুখী হয়েছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এর ফলে দুই বাজারেই মূল্যসূচকের উত্থান হয়েছে। ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়ে গত এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এ নিয়ে টানা চার কার্যদিবস বাজার ঊর্ধ্বমুখী থাকল।

রোববার লেনদেন শুরুর পর থেকেই ডিএসইতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়তে থাকে। দিন যত গড়িয়েছে, এই প্রবণতা আরও জোরালো হয়েছে। ফলে দিন শেষে মূল্যসূচকের উল্লেখযোগ্য উত্থান দেখা যায়।

দিন শেষে ডিএসইতে ২৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৬২টির দাম কমেছে এবং ৩৯টির দাম অপরিবর্তিত ছিল।

খাতভিত্তিক হিসাবে, ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দেওয়া ভালো কোম্পানিগুলোর মধ্যে ১৫৭টির শেয়ারদর বেড়েছে, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত ছিল ১৫টির। ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া মাঝারি মানের কোম্পানির মধ্যে ৬৩টির দাম বেড়েছে এবং ১১টির কমেছে।

লভ্যাংশ না দেওয়া ‘জেড’ গ্রুপের ৬৭টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ২৭টির কমেছে এবং ২৪টির অপরিবর্তিত ছিল। মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৭টির দাম বেড়েছে এবং ছয়টির অপরিবর্তিত ছিল। এদিন কোনো মিউচুয়াল ফান্ডের দাম কমেনি।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৬০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯২ পয়েন্টে অবস্থান করছে। বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২১ পয়েন্টে উঠেছে। ডিএসই শরিয়াহ সূচকও ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে মোট ৭৪৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৬৫৫ কোটি ৪২ লাখ টাকা। ফলে এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন বেড়েছে ৯১ কোটি ৯৬ লাখ টাকা। গত ১৮ আগস্টের পর এটিই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। ওই দিন লেনদেন হয়েছিল ৯৯৮ কোটি ১০ লাখ টাকা।

লেনদেনের পরিমাণের দিক থেকে এদিন শীর্ষে ছিল ইস্টার্ন ব্যাংক। প্রতিষ্ঠানটির ৩৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৫ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল শার্প ইন্ডাস্ট্রিজ। ২৩ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় অবস্থানে ছিল আইপিডিসি ফাইন্যান্স।

লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় আরও রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, লাভেলো আইসক্রিম, এনভয় টেক্সটাইল ও রিলায়েন্স ইন্স্যুরেন্স।

অন্যদিকে, সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৪টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। কমেছে ৪১টির এবং ১৭টির দাম অপরিবর্তিত ছিল।

সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১১৯ পয়েন্ট বেড়েছে। তবে এ বাজারে লেনদেনের পরিমাণ কমেছে। রোববার সিএসইতে ১০ কোটি ৯ লাখ টাকার লেনদেন হয়েছে, যেখানে আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ১৭ কোটি ১৪ লাখ টাকা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)