Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে টেকনাফে বেড়ানোর কথা বলে পাঁচ যুবক অপহরণ জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাভারে ঝটিকা মিছিলের চেষ্টায় আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, দগ্ধ ৩০ শ্রমিক নারী ও শিশুদের আইনি সুরক্ষায় বিভাগীয় পর্যায়ে ডিএনএ ল্যাব স্থাপনের পরিকল্পনা উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ প্রথমবার মামলা তদন্তের দায়িত্ব পেল এসআরবি কানাইঘাটের গাছবাড়ী-হরিপুর সড়কের সাময়িক সংস্কার শুরু এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাভারে ঝটিকা মিছিলের চেষ্টায় আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর,২০২৬, ১০:০৬ পিএম
সাভারে ঝটিকা মিছিলের চেষ্টায় আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, পাঁচটি বাঁশের লাঠি ও একটি ব্যানার জব্দ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা ১০ মিনিটের দিকে সাভার পৌর এলাকার আনন্দপুরে চৌধুরী পেট্রোল পাম্পের সামনে মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাভার ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন (৩৩), যুবলীগ কর্মী রাজু (৩৯), রুহুল আমিন রাজীব (৩৮), মো. আরিফুল হোসেন (২৫), মোহাম্মদ আলী (৩৫), মো. মুরাদ হোসেন (৪৪) এবং কৃষক লীগের সদস্য আনোয়ার হোসেন (৫০)।

পুলিশের ভাষ্য, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ ও আওয়ামী লীগের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী ঝটিকা মিছিল করার উদ্দেশ্যে তিনটি মাইক্রোবাসে করে ওই এলাকায় যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস আটক করা হয়। পরে ওই গাড়িতে থাকা সাতজনকে গ্রেপ্তার করা হয়। গাড়িটি তল্লাশি করে পাঁচটি বাঁশের লাঠি ও একটি ব্যানার জব্দ করা হয়।

পুলিশের দাবি, অভিযানের সময় অন্য দুটি মাইক্রোবাসে থাকা ব্যক্তিরা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার চেষ্টার অভিযোগ রয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)