Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সেন্ট মার্টিনে সাগর থেকে ভেসে এলো ১০ ফুটের অজগর শেখ হা‌সিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলে গ্রেপ্তার আবু সাঈদের কবর জিয়ারত, পরিবারের সঙ্গে সাক্ষাৎ ছাত্রশিবির সভাপতির জীবন দেবো কিন্তু ২৪-কে হারিয়ে যেতে দেবো না: জামায়াত আমির ওটিটিতে আসছে শাকিব খানের ‘রকস্টার’ ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইবিএল চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ ৪১৬ কোটি টাকার ঋণ জালিয়াতি: দুদকের মুখোমুখি জনতা ব্যাংকের ১০ কর্মকর্তা সুখী-সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা পাঠানোর নির্দেশ ইসির
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ

বাজার থেকে ৩ কোম্পানির তিনটি খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ০৬:৩১ পিএম
বাজার থেকে ৩ কোম্পানির তিনটি খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের প্রমাণ পাওয়ায় তিনটি কোম্পানির তিনটি খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একই সঙ্গে এসব পণ্যের বিপণনও অবিলম্বে বন্ধ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিএফএসএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেড-এর ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’, ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেড-এর ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ এবং আরবোটিং ফুড কোম্পানি লিমিটেড-এর ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ বাজার থেকে প্রত্যাহার করতে হবে।

বিএফএসএ সংশ্লিষ্ট তিন প্রতিষ্ঠানকে এসব পণ্যের উৎপাদন ও বিপণন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি ভোক্তাদেরও উল্লিখিত খাদ্যপণ্য ক্রয় বা গ্রহণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

এর আগে, গত ৩ জুলাই গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে ইস্ট বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)