Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ১৮ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া কুবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল ও সংহতি সমাবেশ সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে সহযাত্রী কর্মস্থলে দুই বছর অনুপস্থিত থেকেও নিয়েছেন সরকারি বেতন-ভাতা, পেলেন পদোন্নতি আর্জেন্টিনার ইতিহাসের বড় অঘটনের সেই ম্যাচের রেফারিই বিশ্বকাপ ফাইনালে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত বন্যা-পরবর্তী ত্রাণ বিতরণ ও পুনর্বাসনে কাজ চলছে: অর্থমন্ত্রী রাজধানীতে বাড়ল মাছ, মুরগি ও সবজির দাম; ঊর্ধ্বমুখী ডিমও মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক ইরানের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৭
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৫ শতাংশ হতে পারে: আইএমএফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ০৮:৪৬ পিএম
চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৫ শতাংশ হতে পারে: আইএমএফ

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৩ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) আইএমএফ এক বিবৃতিতে এ পূর্বাভাস প্রকাশ করে। বাংলাদেশ সরকারের নতুন ঋণ কর্মসূচির আবেদনের পরিপ্রেক্ষিতে সংস্থাটির একটি প্রতিনিধি দল সম্প্রতি ঢাকা সফর শেষে এ বিবৃতি দেয়।

আইএমএফ জানায়, ঢাকা সফরে বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং সরকারের সংস্কার কর্মসূচির অগ্রাধিকার নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ এখনো রাজস্ব আদায়, আর্থিক খাতের দুর্বলতা এবং উচ্চ মূল্যস্ফীতিসহ বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে এসব চাপ আরও বেড়েছে। এতে আমদানি ব্যয় ও ভর্তুকির পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং ব্যাংকিং খাতের বিদ্যমান চাপের মধ্যে মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।

এর আগে গত সপ্তাহে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৪ দশমিক ৭ শতাংশ থেকে কমিয়ে ৪ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনে।

আইএমএফের মতে, রাজস্ব আহরণ বাড়াতে কার্যকর সংস্কার বাস্তবায়ন এবং ব্যাংকিং খাতের কাঠামোগত দুর্বলতা দূর করা গেলে মধ্যমেয়াদে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি সম্ভব।

বিবৃতিতে আরও বলা হয়, নতুন ঋণ কর্মসূচির সম্ভাব্য কাঠামো, ঋণের পরিমাণ এবং এর বিপরীতে প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি নিয়ে আগামী কয়েক মাস ধরে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চলবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)