Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

লালমোহনে সংখ্যালঘু পরিচয়ের আড়ালে জমি দখলের অভিযোগ মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের আরও সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ভারতজুড়ে এখন একটিই স্লোগান ‘এবার মোদির পালা’ জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ তদন্তে হাইকোর্টের নির্দেশ রোগীবান্ধব স্বাস্থ্যসেবা: প্রতিশ্রুতির চেয়ে বাস্তবায়নই বেশি জরুরি দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই, জানালেন মাহিরা খান জ্বালানি নিরাপত্তা না আসা পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাংলাদেশ গড়ার দায়িত্ব নতুন প্রজন্মকে নিতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ০৭:২৪ পিএম
বাংলাদেশ গড়ার দায়িত্ব নতুন প্রজন্মকে নিতে হবে: প্রধানমন্ত্রী

rupalibangla প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি:

বাংলাদেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নতুন প্রজন্মের কাঁধে তুলে দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বর্তমান প্রজন্ম যেন নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারে, সে প্রত্যাশা সরকারের।

সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হলেও এসব মোকাবিলা করেই দেশকে এগিয়ে নিতে হবে। বর্তমান প্রজন্মকে সুশিক্ষা, শৃঙ্খলা ও দক্ষতার মাধ্যমে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

তিনি বলেন, নতুন প্রজন্মকে খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও সমান মনোযোগী হতে হবে। তারা ভবিষ্যতে যে পেশাতেই নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়, সে ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।

তরুণদের দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। একই সঙ্গে প্রকৃতি সংরক্ষণ এবং দেশের সম্পদ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করা এবং ক্রীড়াকে সম্ভাবনাময় পেশা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টদের আশা, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের প্রতিভা বিকাশ এবং ক্রীড়াঙ্গনে দক্ষ খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)