Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বাংলাদেশ গড়ার দায়িত্ব নতুন প্রজন্মকে নিতে হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক নতুন কুঁড়ির শিশুদের সংবাদ লিড করার আহ্বান প্রধানমন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী তিন শর্তে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল আমি 'স্ট্রিট ফাইটার', এমনটা হয়েই থাকে: ধর্মেন্দ্র প্রধান কুবিতে নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগ চিপস ও পপকর্নে মরণব্যাধি ক্যানসারের ঝুঁকি: গবেষণা শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক, বাস্তবতা নেই: পার্থ বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়নে নতুন নীতিমালা জারি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ০৭:১২ পিএম
প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা। সোমবার (২৭ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশের গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের জন্য প্রণয়নাধীন নীতিমালা এবং সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

এ সময় প্রধানমন্ত্রী সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ইতিবাচক উদ্যোগগুলোও বস্তুনিষ্ঠভাবে জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান।

তিনি বলেন, সরকারের ভালো কাজগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন, যাতে জনগণ বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সঠিক তথ্য জানতে পারে। একই সঙ্গে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য প্রণয়নাধীন নীতিমালা চূড়ান্ত করতে সম্পাদকদের সহযোগিতা কামনা করেন তিনি।

বৈঠকে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও দৈনিক যায়যায়দিন-এর সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন—দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর সম্পাদক মারুফ কামাল খান সোহেল, দৈনিক নয়া দিগন্ত-এর সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, দৈনিক যুগান্তর-এর সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়াদা-এর সম্পাদক শফিকুল আলম এবং দৈনিক মানবকণ্ঠ-এর সম্পাদক শহিদুল ইসলাম।

বৈঠকে সম্পাদকরা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত চ্যালেঞ্জ এবং সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরকার ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংলাপ জোরদারে এ ধরনের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)