Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ৩ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?

বিনোদন ডেস্ক

প্রকাশ : রবিবার, ২ আগস্ট,২০২৬, ০৪:২১ পিএম
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?

ভারতের ‘ন্যাশনাল ক্রাশ’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানার ভক্তদের জন্য দুঃসংবাদ। শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন এই অভিনেত্রী। চিকিৎসকরা তাকে টানা ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে রাশমিকার হাতে রয়েছে ‘রাণাবলী’ ও ‘মাইসা’ নামে দুটি সিনেমার কাজ। এর মধ্যে একটি সিনেমার শুটিংয়ের সময় তিনি আহত হন। আঘাতের ফলে তার নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশের একটি পেশিতন্তু (মাসল) সম্পূর্ণ ছিঁড়ে গেছে বলে জানা গেছে।

চিকিৎসকদের মতে, এ ধরনের চোট সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের ক্ষেত্রে বেশি দেখা যায়। কারণ তারা নিয়মিত কঠোর শারীরিক অনুশীলনের মধ্য দিয়ে যান। জানা গেছে, সিনেমার জন্য নাচ ও অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে কঠিন শারীরিক কসরতের সময় এই চোট পান রাশমিকা।

তবে দুর্ঘটনা বা নিজের শারীরিক অবস্থা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী।

উল্লেখ্য, রবীন্দ্র পুল্লে পরিচালিত ‘মাইসা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন রাশমিকা। অন্যদিকে রাহুল সংকৃত্যন পরিচালিত ‘রাণাবলী’ সিনেমায় তার সহশিল্পী বিজয় দেবেরাকোন্ডা। এর আগে তারা একসঙ্গে ‘গীতা গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’ সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)