Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ৩ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২ আগস্ট,২০২৬, ০৬:১৮ পিএম
উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি

‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে ‘ক্লিন ময়মনসিংহ’ ও ‘ক্লিন সানডে’ কর্মসূচি।

কর্মসূচির অংশ হিসেবে প্রতি রোববার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা ও খেলার মাঠ শিক্ষক, শিক্ষার্থী, জেলা প্রশাসন এবং শিক্ষা বিভাগের কর্মকর্তারা নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন। ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের এ উদ্যোগ ইতোমধ্যে জেলার আড়াই হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক সাড়া ফেলেছে।

এরই ধারাবাহিকতায় রোববার (২ আগস্ট) সকালে শম্ভুগঞ্জ ইউসি উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। একই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির সরকার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহছিনা খাতুনসহ জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির সরকার বলেন, “সুস্থ দেহ, সুস্থ মন—এটাই সবার প্রত্যাশা। পরিবেশ রক্ষায় সরকার দেশব্যাপী সবুজায়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ, বনজ ও অন্যান্য বৃক্ষের চারা রোপণের মাধ্যমে দেশকে আরও সবুজ করে তুলতে হবে।”

তিনি আরও বলেন, বিদ্যালয়ের আঙিনা পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণের মতো কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, পরিবেশ সচেতনতা ও প্রকৃতিপ্রেম গড়ে তুলবে। পাশাপাশি এসব উদ্যোগ সমাজে ইতিবাচক মূল্যবোধ ও মানবিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)