Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

কক্সবাজারে বন্যা পরিস্থিতির অবনতি, ৭ দিনে প্রাণ গেল ২০ জনের শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই টেকনাফে একদিনে ভেসে এলো তিন মরদেহ বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মেসিদের বাড়তি সুবিধা, সামনে এলো চাঞ্চল্যকর পরিসংখ্যান সবুজ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মিশরের প্রতি সংহতি জানিয়ে মরক্কোর এক্স পোস্ট ভাইরাল শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি পদে পদে জালিয়াতি এশিয়ান গ্রুপের, কর ফাঁকি ৭৯২ কোটি আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ০২:৩০ পিএম
শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি

নির্বাচনের প্রায় এক সপ্তাহ পর শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মিশা সওদাগর নবনির্বাচিত সভাপতি শিবা সানুকে শপথবাক্য পাঠ করান। পরে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যদের শপথ পাঠ করান শিবা সানু।

তবে সহ-সভাপতি পদে নির্বাচিত ইলিয়াস কোবরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। ঢাকার বাইরে থাকায় তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।

প্রয়াত চলচ্চিত্র শিল্পীদের স্মরণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বক্তব্য দেন অভিনেতা ও নির্মাতা কাজী হায়াত, যিনি এবারের নির্বাচনে আপিল কমিটির সদস্য ছিলেন।

তিনি বলেন, “আমি শিল্পী সমিতির এই নির্বাচনে আপিল কমিটির সদস্য ছিলাম। আমার চোখে সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। এখন আপিল কমিটির সদস্য হিসেবে নির্বাচিত নতুন কমিটিকে শপথ গ্রহণের অনুমতি দিলাম।”

অনুষ্ঠানে চলচ্চিত্র প্রযোজক ও সংগঠক খোরশেদ আলম খসরু নতুন কমিটিকে চলচ্চিত্রের স্বার্থে নীতিমালা মেনে কাজ করার আহ্বান জানান। বিদায়ী সভাপতি মিশা সওদাগর নতুন কমিটির সদস্যদের নিয়মিত সভায় অংশ নেওয়ার তাগিদ দিয়ে বলেন, শিবা সানু ও জয় চৌধুরীর নেতৃত্বে সংগঠনটি আগামী দিনে আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদী।

গত ৩ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হন শিবা সানু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন জয় চৌধুরী।

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা, সহ-সাধারণ সম্পাদক সুব্রত, সাংগঠনিক সম্পাদক সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ কামরুজ্জামান কমল।

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন কায়েস আরজু, আলীবরাজ, নাসরিন, জেসমিন আক্তার, সুশান্ত, শিপন মিত্র, শামীম খান (চিকন আলী), রাকা, শিরিন শিলা, কাবিলা ও ফরহাদ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)