Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

কক্সবাজারে বন্যা পরিস্থিতির অবনতি, ৭ দিনে প্রাণ গেল ২০ জনের শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই টেকনাফে একদিনে ভেসে এলো তিন মরদেহ বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মেসিদের বাড়তি সুবিধা, সামনে এলো চাঞ্চল্যকর পরিসংখ্যান সবুজ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মিশরের প্রতি সংহতি জানিয়ে মরক্কোর এক্স পোস্ট ভাইরাল শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি পদে পদে জালিয়াতি এশিয়ান গ্রুপের, কর ফাঁকি ৭৯২ কোটি আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ০৩:৫৩ পিএম
বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

বাংলাদেশ ও মিশরের মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং একটি বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রস্তাব দেন।

বৈঠকে তথ্যমন্ত্রী সরকারের গণমাধ্যম ব্যবস্থাপনায় নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বলেন, ডিজিটাল যুগে ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলায় যৌথ উদ্যোগ গ্রহণের পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বাংলাদেশ ও মিশরের মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা আরও সম্প্রসারণে সরকারের আগ্রহের কথাও জানান।

এ সময় মিশরের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও মিশরের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করতে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী মিশর। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও মিশরের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে গণমাধ্যমকে কার্যকর সেতুবন্ধ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং তথ্য বিনিময়ের নতুন ক্ষেত্র তৈরি নিয়েও আলোচনা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)