Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

কক্সবাজারে বন্যা পরিস্থিতির অবনতি, ৭ দিনে প্রাণ গেল ২০ জনের শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই টেকনাফে একদিনে ভেসে এলো তিন মরদেহ বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব মেসিদের বাড়তি সুবিধা, সামনে এলো চাঞ্চল্যকর পরিসংখ্যান সবুজ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মিশরের প্রতি সংহতি জানিয়ে মরক্কোর এক্স পোস্ট ভাইরাল শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি পদে পদে জালিয়াতি এশিয়ান গ্রুপের, কর ফাঁকি ৭৯২ কোটি আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টেকনাফে একদিনে ভেসে এলো তিন মরদেহ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ০৪:০৩ পিএম
টেকনাফে একদিনে ভেসে এলো তিন মরদেহ

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ, সেন্ট মার্টিন ও রাজারছড়া সৈকত থেকে বুধবার জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাতপরিচয় তিন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহগুলো পচাগলা ও বিকৃত অবস্থায় থাকায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশ জানায়, বুধবার সকাল ১১টার দিকে শাহপরীর দ্বীপের ঘোলাপাড়া সৈকত থেকে প্রথম মরদেহটি উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরনের পোশাকের ভিত্তিতে প্রাথমিকভাবে মরদেহটি কোনো রোহিঙ্গা নারীর হতে পারে বলে ধারণা করা হলেও বিষয়টি নিশ্চিত নয়।

একই দিন দুপুরে সেন্ট মার্টিনের পশ্চিম সৈকত থেকে জোয়ারের পানিতে ভেসে আসা আরেকটি অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ সময় সাগরের পানিতে থাকায় মরদেহটির মাথা বিচ্ছিন্ন এবং শরীর পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বৈরী আবহাওয়ার কারণে মরদেহটি মূল ভূখণ্ডে নেওয়া সম্ভব না হওয়ায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে স্থানীয়ভাবে ধর্মীয় রীতি অনুযায়ী দাফন করা হয়।

বুধবার বিকেলে টেকনাফ সদরের রাজারছড়া সৈকত থেকে আরও একটি কঙ্কালসার নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটির অবস্থা অত্যন্ত নাজুক হওয়ায় ময়নাতদন্ত সম্ভব হয়নি। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ পৌরসভার উদ্যোগে ধর্মীয় রীতি অনুযায়ী মরদেহটি দাফন করা হয়।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, সমুদ্রপথে মালয়েশিয়াগামী কোনো ট্রলারডুবি অথবা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নাফ নদী পাড়ি দেওয়ার সময় নৌকাডুবির ঘটনায় মরদেহগুলো সাগরে ভেসে আসতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে কয়েক দিন ধরে বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। এ কারণে টানা আট দিন ধরে টেকনাফ–সেন্ট মার্টিন নৌপথে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)