Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ৬ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত খাগড়াছড়ি জেলা প্রশাসন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন মিরপুরে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যুবরাজের বিশেষ চিঠি হস্তান্তর জাতীয় সঞ্চয় স্কিমের সুদহার অপরিবর্তিত, ডিসেম্বর পর্যন্ত বহাল আগের হার ভিসা জটিলতায় দুবাইয়ে আটকা সাবেক কনস্যুলেট কর্মী, অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের জাকির হোসেনের চুক্তি বাতিল, বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম ঈশ্বরগঞ্জ পৌরসভার নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি ব্রাজিলের হারে উল্লাসে মেতে উঠলেন মেহজাবীন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে: সাফা কবির

বিনোদন ডেস্ক

প্রকাশ : সোমবার, ৬ জুলাই,২০২৬, ০৫:৪৫ পিএম
একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে: সাফা কবির

প্রিয় দলের বিদায়ে মন খারাপ। তবে সেই হতাশার মধ্যেও দেশের ফুটবল নিয়ে বড় এক স্বপ্নের কথা জানালেন অভিনেত্রী সাফা কবির। বিশ্বকাপের গ্যালারিতে দাঁড়িয়ে তিনি শুধু ব্রাজিলকে সমর্থনই করেননি, প্রকাশ করেছেন এমন এক আকাঙ্ক্ষার—একদিন এই মঞ্চেই খেলবে বাংলাদেশ, আর তিনি গর্বভরে লাল-সবুজের পতাকা হাতে দেশের জন্য উল্লাস করবেন।

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে ব্রাজিল-নরওয়ে ম্যাচ উপভোগ করেন সাফা কবির। ম্যাচ চলাকালে সামাজিক মাধ্যমে শেয়ার করা একটি ছবিতে তাকে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরা অবস্থায় হাতে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে দেখা যায়।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, “আজ আমি ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এ ব্রাজিলকে সমর্থন করতে এসেছি। কিন্তু আমার হৃদয়ের গভীরে আরেকটা স্বপ্ন আছে—একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে, আর আমি এখানে দাঁড়িয়ে গর্বের সঙ্গে আমার নিজের দেশকে সমর্থন করব।”

তবে স্বপ্নের সেই মুহূর্তের আগে প্রিয় দলের জন্য অপেক্ষা করছিল হতাশা। শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে থেকে একটি ভিডিও প্রকাশ করেন সাফা কবির। সেখানে ব্রাজিলের জার্সির ওপর বাংলাদেশের জাতীয় পতাকা কাঁধে জড়িয়ে বিষণ্ন মুখে হেঁটে যেতে দেখা যায় তাকে।

ভিডিওতে তিনি বলেন, “এই মুহূর্তে মন ভালো নেই, দুঃখজনক। তবে আগামী বিশ্বকাপে ইনশাআল্লাহ, আগামী বিশ্বকাপে আমরা আসব।”

ভিডিওটির ক্যাপশনে একটি ভাঙা হৃদয়ের ইমোজি দিয়ে তিনি লেখেন, “ইনশাআল্লাহ, নেক্সট টাইম।”

উল্লেখ্য, চলমান বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। প্রিয় দলের এমন অপ্রত্যাশিত বিদায়ে বিশ্বের কোটি কোটি সমর্থকের পাশাপাশি বাংলাদেশের অনেক তারকাও হতাশা প্রকাশ করেছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)