Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

ম্যাচটা পাতানো ছিল, আর্জেন্টিনাকে আগাম অভিনন্দন: মোস্তফা জিকো যুবদলের ৩০০ নেতা-কর্মী বহিষ্কার জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির ঘোষণা আবারও জুটি বাঁধলেন ইয়াশ-তটিনী, আসছে ‘ভালোবাসার গল্প’ স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের নির্দেশ ট্রাম্পের সম্মিলিত ইসলামী ব্যাংকে দুই নতুন পরিচালক নিয়োগ উগ্রবাদী সংগঠনে জড়িত সন্দেহে গ্রেফতার নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করল এনসিপি ৫০ বছর আগে এক ইহুদির তৈরি ‘লোগো’ আজও মেসিদের বুকে শেয়ারবাজার কেলেঙ্কারির হোতাদের বিচার হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাবিতে আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতা সম্পন্ন

রাবি প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৭ জুলাই,২০২৬, ০৪:০৫ পিএম
রাবিতে আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতা সম্পন্ন

আইনের শিক্ষার্থীদের বাস্তব আদালতের আদলে আইনি গবেষণা, খসড়া তৈরি ও যুক্তিতর্কের দক্ষতা ঝালিয়ে নেওয়ার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তর্জাতিক ছদ্ম-আদালত প্রতিযোগিতা ‘লেক্স সুপ্রিম ইন্টারন্যাশনাল ল মুট কোর্ট কম্পিটিশন ২০২৬’-এর চূড়ান্ত পর্ব ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গতকাল সোমবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আইন বিভাগ এই প্রতিযোগিতার আয়োজন করে।প্রতিযোগীতাটি দুপুর আড়াইটা থেকে শুরু হয়। সাড়ে পাঁচটা পর্যন্ত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর চূড়ান্ত পর্বে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে তাসফিয়া খান, রেদোয়ান জুনায়েদ ও রাকিবুল হাসানের দল। অন্যদিকে, রানার্স-আপ হওয়ার কৃতিত্ব অর্জন করে ফাহির আমিন, মেহেদী হাসান ও তাওহীদ ইকবালের দল। প্রতিযোগিতার মূল বিষয় ছিল— “The Centurian Sea: Maritime Boundary Delimitation, Freedom of Navigation, Environmental Protection and Non-Intervention.”​

এবারের আন্তর্জাতিক এই আয়োজনের মূল পৃষ্ঠপোষকতায় ছিল ‘বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি’ (বেলা)।​
আইন বিভাগের সভাপতি অধ্যাপক সায়েদা আঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ও জেলা দায়রা জজ মোহা. এমদাদুল হক ও বেগম আসমা সিদ্দিকা।​

সম্মানিত অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সমসাময়িক আন্তর্জাতিক আইনি চ্যালেঞ্জ মোকাবেলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তরুণ আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মুট কোর্টের মতো আয়োজন শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের আইনি গবেষণায় দক্ষ করে তুলতে অনন্য ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য ও আলোচনা শেষে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।​
অনুষ্ঠানে বিভিন্ন আদালতের বিচারকবৃন্দ, দেওয়ানি আদালতের বিচারক (সিভিল জাজ), দেশের স্বনামধন্য আইনজীবী এবং বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)