বিনোদন ডেস্ক
জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।
ছবি:
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস নতুন এক ফটোশুটের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। সোমবার (১৫ জুন) রাতে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেন তিনি।
ছবিতে নীল শাড়িতে সেজে দেখা যায় অপুকে। কানে ও গলায় ছিল হালকা কিন্তু আভিজাত্যপূর্ণ গয়না। উচ্ছ্বল হাসি আর নান্দনিক সাজে তিনি যেন ভিন্ন এক আবহ তৈরি করেছেন।
ছবিগুলোর ক্যাপশনে নিজের অনুভূতির কথাও জানিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, “নীলের এই আভায় নিজেকে যেন রাজকীয় মনে হচ্ছে।”
ফটোশুটটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামও উল্লেখ করেছেন অপু। এতে ধারণা করা হচ্ছে, এটি একটি প্রচারণামূলক ফটোশুটের অংশ।
ছবি প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। কেউ তাকে ‘নীল পরী’ বলে অভিহিত করেছেন, আবার কেউ লিখেছেন, “মাশাআল্লাহ আপু, অনেক সুন্দর লাগছে আপনাকে।”
আরেক ভক্ত শুভকামনা জানিয়ে মন্তব্য করেন, “এভাবেই সবসময় হাসিখুশি থাকুন, দোয়া করি।”
নীল শাড়িতে অপু বিশ্বাসের এই নতুন লুক সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।