rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
rupalibangla
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে: সংসদে মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ১৫ জুন,২০২৬, ০৯:০৬ পিএম
স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে: সংসদে মন্ত্রী

দেশে স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংসদে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের মধ্যে একটি সমন্বিত সিদ্ধান্ত রয়েছে এবং সেই অনুযায়ী নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে সংসদে রুমিন ফারহানা ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনের সময়সূচি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, স্থানীয় প্রশাসনে জেলা প্রশাসকদের ভূমিকা, নির্বাচন অনিশ্চয়তা এবং গণতান্ত্রিক কাঠামো নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার ব্যবস্থার মূল ভিত্তি হলো নির্বাচিত প্রতিনিধি, কিন্তু নির্বাচন না হওয়ায় প্রশাসনিক কাঠামো নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

জবাবে মন্ত্রী পুনরায় আশ্বস্ত করে বলেন, সরকার স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে আয়োজনের বিষয়ে অঙ্গীকারবদ্ধ এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)