rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
rupalibangla
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নজরুল বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র ও গণমাধ্যমের নৈতিকতা বিষয়ে কর্মশালা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৫ জুন,২০২৬, ১০:১৬ পিএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র ও গণমাধ্যমের নৈতিকতা বিষয়ে কর্মশালা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর যৌথ উদ্যোগে “চিত্রনাট্য রচনা ও গল্প বলার ধরণ এবং চলচ্চিত্রসহ গণমাধ্যমের নৈতিকতা ও পেশাদারিত্ব নিশ্চিতকরণে জবাবদিহিমূলক নিয়ন্ত্রণ কাঠামো গঠনের প্রয়োজনীয়তা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষক, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক রফিকুল আনোয়ার রাসেল। তিনি বলেন, একটি শক্তিশালী চিত্রনাট্যই চলচ্চিত্রের মূল ভিত্তি। বর্তমান ডিজিটাল যুগে অনিয়ন্ত্রিত কনটেন্ট, বিভ্রান্তিকর তথ্যপ্রবাহ ও নৈতিক অবক্ষয়ের প্রেক্ষাপটে গণমাধ্যমে জবাবদিহিমূলক নিয়ন্ত্রণ কাঠামো প্রতিষ্ঠা সময়ের দাবি।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ মোশারফ হোসেন। তিনি বলেন, চলচ্চিত্র ও গণমাধ্যম শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজ গঠন ও জনসচেতনতা বৃদ্ধির শক্তিশালী হাতিয়ার। তাই এ খাতে নৈতিকতা, পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথির বক্তব্যে বিসিটিআইয়ের প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন বলেন, চলচ্চিত্র ও গণমাধ্যম খাতের টেকসই বিকাশে দক্ষ মানবসম্পদ, নৈতিক মানোন্নয়ন এবং কার্যকর নীতিমালার বাস্তবায়ন অপরিহার্য।

আলোচনায় অংশ নিয়ে স্ক্রিপ্ট রাইটার ও নির্মাতা মেজবাহ উদ্দিন সুমন বলেন, মানসম্মত গল্প ও সুসংগঠিত চিত্রনাট্যই একটি চলচ্চিত্রকে দীর্ঘস্থায়ী আবেদন দেয়। একই সঙ্গে নির্মাতাদের সামাজিক দায়বদ্ধতা ও সংবেদনশীলতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান ড. শাহ মো. নিসতার জাহান কবীর বলেন, চলচ্চিত্র ও গণমাধ্যমে নৈতিকতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে শিক্ষা, গবেষণা ও নীতিনির্ভর চর্চার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

কর্মশালায় সভাপতিত্ব করেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. জিল্লুর রহমান পল। তিনি বলেন, শিক্ষা, সৃজনশীলতা ও নৈতিকতার সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীল গণমাধ্যম সংস্কৃতি গড়ে তোলাই তাদের লক্ষ্য।

অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন বিসিটিআইয়ের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. মোকছেদ হোসেন।

কর্মশালার সমাপনী পর্বে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় শিক্ষক, শিক্ষার্থী, চলচ্চিত্র নির্মাতা, গবেষক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। এ সময় দেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান বাস্তবতা, ডিজিটাল কনটেন্ট ব্যবস্থাপনার চ্যালেঞ্জ এবং নৈতিক গণমাধ্যম চর্চা জোরদারের বিভিন্ন দিক নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)