rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
rupalibangla
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আশনা হাবিব ভাবনা

জানি এ জীবন কঠিন, তবুও কঠিনকে গ্রহণ করেছি

বিনোদন ডেস্ক

প্রকাশ : সোমবার, ১৫ জুন,২০২৬, ০৮:৩৭ পিএম
জানি এ জীবন কঠিন, তবুও কঠিনকে গ্রহণ করেছি

rupalibangla আশনা হাবিব ভাবনা। ছবি:

বাংলাদেশের ঐতিহ্যবাহী যাত্রাশিল্পের প্রেক্ষাপটে নির্মিত নতুন চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ ঘিরে আলোচনায় রয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

চলচ্চিত্রটির পরিচালক আসিফ ইসলাম। সিনেমাটিতে ভাবনা ‘প্রিন্সেস রোজী’ চরিত্রে অভিনয় করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি চরিত্রটি নিয়ে নিজের ভেতরের দ্বিধা, প্রস্তুতি এবং অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি জানান, শাস্ত্রীয় নৃত্যের পটভূমি থেকে আসায় এই চরিত্রের অঙ্গভঙ্গি ও নৃত্যভঙ্গি ধারণ করা তার জন্য বড় চ্যালেঞ্জ ছিল।

তিনি লেখেন, চরিত্রটি প্রথমে গ্রহণ করা কঠিন মনে হলেও শেষ পর্যন্ত তিনি অভিনয়ের সিদ্ধান্ত নেন এবং নির্মাতার সঙ্গে দীর্ঘ সময় ধরে চরিত্রটি নিয়ে কাজ করেন।

ভাবনা আরও বলেন, মস্কোতে বড় পর্দায় নিজের অভিনয় দেখে তিনি নিজেকেই যেন নতুনভাবে আবিষ্কার করেন এবং সেই অভিজ্ঞতা ছিল আবেগঘন ও অদ্ভুত।

তিনি তার পোস্টের শেষে লেখেন, “জানি এ জীবন কঠিন, তবুও কঠিনকে গ্রহণ করেছি। আমি কোনো দৌড়ে থাকতে চাই না, আমি আমার চরিত্রের মধ্যেই বাঁচতে চাই।”

উল্লেখ্য, চলচ্চিত্রটি ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা পেয়েছে এবং ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর ‘আর্টকোর’ বিভাগে প্রদর্শিত হয়েছে।

চলচ্চিত্রটির ‘প্রিন্সেস রোজী’ চরিত্রটি যাত্রাপালার আবহে নির্মিত, যা বাংলাদেশি ঐতিহ্য ও আধুনিক সিনেমার মিশ্রণ হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)