Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ৫ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

গ্রেপ্তার হলেন জোড়পূর্বক চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযুক্ত ২ জন জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী ভোক্তা অধিকার সংগঠন সিওয়াইবি কুবির নেতৃত্বে জোবাইর-রাহীম বাকৃবির ‘স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি’র ডিন ড. বাহানুর ‘জামায়াত-শিবিরের বাঁচার জন্যও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন’ টেকনাফে জমি বিরোধে বিএনপি নেতার লাঠির আঘাতে কলেজ শিক্ষার্থী নিহত রাতের মধ্যেই দেশের ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস করদাতাদের জন্য এনবিআরের চার নির্দেশনা তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান, পাত্রী গৌরী স্প্র্যাট পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে স্বস্তি, অনুশীলনে ফিরলেন রাফিনিয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : রবিবার, ৫ জুলাই,২০২৬, ১০:৪৬ এ এম
নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে স্বস্তি, অনুশীলনে ফিরলেন রাফিনিয়া

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে বড় সুখবর পেয়েছে ব্রাজিল। ইনজুরি কাটিয়ে দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন তারকা ফরোয়ার্ড রাফিনিয়া।

আগামীকাল শনিবার দিবাগত রাত ২টায় নকআউট পর্বের ম্যাচে নরওয়ের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তার আগে রাফিনিয়ার অনুশীলনে ফেরা ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা হয়ে এসেছে।

গত ১৯ জুন ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ডান ঊরুতে চোট পান বার্সেলোনার এই উইঙ্গার। এরপর থেকে তিনি মাঠের বাইরে ছিলেন এবং দলের মূল অনুশীলনেও অংশ নিতে পারেননি।

তবে শুক্রবার (৩ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মরিসটাউনের কলম্বিয়া পার্ক কমপ্লেক্সে সতীর্থদের সঙ্গে পূর্ণোদ্যমে অনুশীলন করেন রাফিনিয়া। দীর্ঘ বিরতির পর বল পায়ে স্বাভাবিক অনুশীলনে ফিরতে দেখা যায় তাকে।

তবে নরওয়ের বিপক্ষে তিনি শুরুর একাদশে থাকবেন কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, ম্যাচের দিন পর্যন্ত তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ চলবে। প্রয়োজন হলে ম্যাচে তাকে ব্যবহার করা হতে পারে।

ইতিহাস অবশ্য ব্রাজিলের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়। বিশ্বকাপের মঞ্চে নরওয়ের বিপক্ষে এখনো জয় পায়নি সেলেসাওরা। তাই গুরুত্বপূর্ণ এই নকআউট ম্যাচে রাফিনিয়ার প্রত্যাবর্তন ব্রাজিলের আক্রমণভাগে বাড়তি শক্তি ও আত্মবিশ্বাস যোগাবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)