Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ৫ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

গ্রেপ্তার হলেন জোড়পূর্বক চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযুক্ত ২ জন জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী ভোক্তা অধিকার সংগঠন সিওয়াইবি কুবির নেতৃত্বে জোবাইর-রাহীম বাকৃবির ‘স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি’র ডিন ড. বাহানুর ‘জামায়াত-শিবিরের বাঁচার জন্যও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন’ টেকনাফে জমি বিরোধে বিএনপি নেতার লাঠির আঘাতে কলেজ শিক্ষার্থী নিহত রাতের মধ্যেই দেশের ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস করদাতাদের জন্য এনবিআরের চার নির্দেশনা তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান, পাত্রী গৌরী স্প্র্যাট পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গ্রেপ্তার হলেন জোড়পূর্বক চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযুক্ত ২ জন

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৫ জুলাই,২০২৬, ০৫:১৯ পিএম
গ্রেপ্তার হলেন জোড়পূর্বক চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযুক্ত ২ জন

বরিশালে অগ্রণী হাউজিং (আবাসন) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদারকে মারধর ও অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) বিকেলে বরিশাল মহানগর পুলিশের কমিশনার আশিক সাঈদ জানান, অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটু ও আবুল কালাম আজাদকে দুপুরে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, গত ২৭ জুন সন্ধ্যায় নগরীর সদর রোডে অগ্রণী হাউজিংয়ের কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে শনিবার রাতে ভুক্তভোগী আব্দুল আজিজ হাওলাদার কার্যালয়ের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। এর আগে তিনি আদালতে একটি নালিশি মামলা করেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, চার ব্যক্তি অফিসে প্রবেশ করে আব্দুল আজিজকে মারধর করেন। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে তার অণ্ডকোষ চেপে ধরে ৭০ লাখ টাকার একটি চেক, একটি সাদা চেক এবং দুটি সাদা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়। বাধা দিতে এলে এক কর্মচারীকেও ধাক্কা দিয়ে কক্ষ থেকে বের করে দেওয়া হয়।

ভুক্তভোগী আব্দুল আজিজ হাওলাদার দাবি করেন, অভিযুক্ত লিটু একসময় প্রতিষ্ঠানের অংশীদার ছিলেন। তার সব পাওনা জমির মাধ্যমে পরিশোধ করা হলেও পরে তিনি এক কোটি টাকা দাবি করেন। দাবি পূরণ না হওয়ায় অফিসে ঢুকে হামলা চালিয়ে জোরপূর্বক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেন।

তবে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুর দাবি, তিনি ও অন্যরা প্রতিষ্ঠানের পরিচালক এবং আব্দুল আজিজ পরিচালকদের অর্থ আত্মসাৎ করেছেন। এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. আল মামুন উল ইসলাম জানান, আদালতের নির্দেশে মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলার ভিত্তিতেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)