Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ৫ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

গ্রেপ্তার হলেন জোড়পূর্বক চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযুক্ত ২ জন জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী ভোক্তা অধিকার সংগঠন সিওয়াইবি কুবির নেতৃত্বে জোবাইর-রাহীম বাকৃবির ‘স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি’র ডিন ড. বাহানুর ‘জামায়াত-শিবিরের বাঁচার জন্যও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন’ টেকনাফে জমি বিরোধে বিএনপি নেতার লাঠির আঘাতে কলেজ শিক্ষার্থী নিহত রাতের মধ্যেই দেশের ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস করদাতাদের জন্য এনবিআরের চার নির্দেশনা তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান, পাত্রী গৌরী স্প্র্যাট পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘জামায়াত-শিবিরের বাঁচার জন্যও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ৫ জুলাই,২০২৬, ০৪:১৯ পিএম
‘জামায়াত-শিবিরের বাঁচার জন্যও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন’

সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপি নেতা রাশেদ খাঁন বলেছেন, “জামায়াত-শিবিরের বাঁচার জন্যও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন।”

রোববার (৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন লিখেছেন, সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা রাষ্ট্র সংস্কারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবিও সরকারি দপ্তরে ব্যবহার করা হচ্ছে না। “এটাই তো সংস্কার, এটাই তো রাষ্ট্রের পুনর্গঠন, এটাই তো পরিবর্তন।”

তিনি দাবি করেন, জনগণ যে পরিবর্তন চায়, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই লক্ষ্যেই কাজ করছেন। বর্তমান সরকার কথার সঙ্গে কাজের মিল রেখে এগোচ্ছে এবং ‘জুলাই জাতীয় সনদ’-এর সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিরোধী দলগুলোর সমালোচনা করে রাশেদ বলেন, “কামড়াকামড়ি করলে রাষ্ট্রের কোনো পরিবর্তন হবে না। বিএনপি ব্যর্থ হলে কি আপনারা সরকারে গিয়ে দেশ চালাতে পারবেন? যেখানে বিরোধী দল হিসেবেই নিজেদের পরিচালনা করতে পারছেন না।”

তিনি আরও বলেন, বিরোধী দলগুলোর আরও ১০ থেকে ১৫ বছর বিরোধী দলে থেকে নিজেদের প্রস্তুত করা উচিত। এখনই ক্ষমতার লড়াইয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করা হলে আওয়ামী লীগ ছাড়া অন্য কারও লাভ হবে না।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, “আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জামায়াত। সুতরাং জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন।”

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)