Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা বিনিয়োগ ও কারখানা স্থাপনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী ● রাজউক একটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান: টিআইবি ● দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ ● সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ● ফিফার বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ৯৬ বছরের জন্য বিক্রির পরিকল্পনা ফাঁস ● জামায়াত আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ● বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো ● ভারত-ইসরায়েল সম্পর্কের গভীরতার নেপথ্যে অস্ত্র ও কৌশলগত স্বার্থ ● প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাগেরহাটে বিক্রির সময় ১১ অতিথি পাখি উদ্ধার, অবমুক্ত

বন বিভাগের যৌথ অভিযান; পাখি বিক্রেতা পলাতক, উদ্ধার পাখি অবমুক্ত করলেন ইউএনও

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার

প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ১২:০৬ পিএম
বাগেরহাটে বিক্রির সময় ১১ অতিথি পাখি উদ্ধার, অবমুক্ত

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজার এলাকা থেকে ১১টি অতিথি পাখি উদ্ধার করেছে বন বিভাগের যৌথ অভিযানিক দল। সোমবার (২৩ নভেম্বর) বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০টি কালকুচ পাখি ও একটি কালিম পাখি উদ্ধার করা হয়। এ সময় পাখি বিক্রেতা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাট এবং খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন রেঞ্জ কর্মকর্তা রামকৃষ্ণ ঘোষ ও মো. ইসমাইল হোসেন। ডিএফও মো. রেজাউল করিম চৌধুরী ও নির্মল কুমার পালের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এ সময় সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাটের বন প্রহরী বিশ্বাস নওশের আলী, খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মো. শাহিন এবং জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট অনিমেষ চন্দ্র নির্ভর উপস্থিত ছিলেন।

অভিযান শেষে উদ্ধার করা ১১টি পাখি ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ জামানের কাছে হস্তান্তর করা হয়। পরে তিনি পাখিগুলো অবমুক্ত করেন।

এ সময় ইউএনও মো. রোকনুজ জামান বলেন, শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি এ অঞ্চলে আসে। শীত শেষে পাখিগুলো নিজ নিজ আবাসস্থলে ফিরে যায়। এসব অতিথি পাখি ধরা, বিক্রি ও শিকার করা দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী সংরক্ষণে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)