Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা বিনিয়োগ ও কারখানা স্থাপনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী ● রাজউক একটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান: টিআইবি ● দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ ● সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ● ফিফার বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ৯৬ বছরের জন্য বিক্রির পরিকল্পনা ফাঁস ● জামায়াত আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ● বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো ● ভারত-ইসরায়েল সম্পর্কের গভীরতার নেপথ্যে অস্ত্র ও কৌশলগত স্বার্থ ● প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নতুন বেতন ঘোষণার পরও শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ১০:৫৬ এ এম
নতুন বেতন ঘোষণার পরও শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

মজুরি বোর্ড নতুন বেতন স্কেল ঘোষণা করলেও গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। বুধবার (২৫ নভেম্বর) ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় কয়েকটি কারখানার সামনে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। এ সময় মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে দুটি মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে। এরপর সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় পোশাকশ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মহাসড়কে যাওয়ার চেষ্টা করলে শ্রমিকরা তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে মহাসড়কের পাশের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, সকাল থেকেই শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। ভোগড়া-নাওজোড় এলাকায় পোশাকশ্রমিকরা কিছুটা সমস্যা সৃষ্টি করেছিলেন। কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)