Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অর্থনীতিকে সহনশীল করতে হবে: পরিবেশমন্ত্রী ● ই-জাতীয় সংসদ প্রকল্প কমিটির সভাপতি ডেপুটি স্পিকার কায়সার কামাল ● চরফ্যাশনে পাউবোর জমিতে অবৈধ স্থাপনা, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ ● সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ ● ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত ● বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত: স্থানীয় সরকার মন্ত্রী ● মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের ● ডিপফেক ভিডিও নিয়ে ক্ষুব্ধ মেহজাবীন ● ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ● জলবায়ু অর্থায়নে স্বাস্থ্য খাতের বরাদ্দ বাড়ানোর দাবিতে দরিদ্র দেশগুলো, জার্মানির আপত্তি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর,২০২৬, ১১:২১ এ এম
বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সি স্টেজ (বিডি) লিমিটেড কারখানার শ্রমিকেরা। প্রায় এক ঘণ্টা ধরে চলা অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। পরে শ্রমিকদের সরিয়ে দিতে কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিল্প পুলিশ। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন করেনি কারখানা কর্তৃপক্ষ। গত ১০ অক্টোবর বকেয়া বেতনের দাবিতে আন্দোলনের পর কর্তৃপক্ষ ১৩ অক্টোবর বেতন দেওয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে বেতন না পেয়ে আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা।

শ্রমিক তরিকুল, মাফুজ ও হাসমত আলী জানান, বেতন পরিশোধ না করে কর্তৃপক্ষ বারবার সময়ক্ষেপণ করছে। বুধবার বেতন দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। এর মধ্যে বৃহস্পতিবার কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এতে ক্ষুব্ধ শ্রমিকেরা সকালে মহাসড়কে নেমে অবরোধ শুরু করেন।

খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করে। একই সঙ্গে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বেতন পরিশোধের বিষয়ে সমাধানের প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকেরা অবরোধ চালিয়ে গেলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম বলেন, “সি স্টেজ বিডি লিমিটেডের শ্রমিকেরা সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। তাদের মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়ে মহাসড়ক থেকে সরে যেতে বলা হয়। কিন্তু তারা অবরোধ অব্যাহত রাখেন। পরে কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বেতন পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কারখানা থেকে যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার বিষয়ে শ্রমিকদের অভিযোগ সঠিক নয় বলেও জানান তিনি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)