Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● চরফ্যাশনে নিষেধাজ্ঞা অমান্য করায় দুই জেলের কারাদণ্ড, ১৮ হাজার মিটার জাল জব্দ ● তিন বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে রাতের তাপমাত্রা ● পুনর্গঠিত হচ্ছে এনসিপির কমিটি, যেকোনো সময় ঘোষণা ● ভারত থেকে আসছে ২০০ রেলকোচ, প্রথম চালানে ১৮টি ● ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৬ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান ● ডিজিটাল সঞ্চয় ও আর্থিক উদ্ভাবনে ওপাস টেকনোলজির সঙ্গে উপায়ের চুক্তি ● অসঙ্গতি পেলে সার ডিলারশিপ বাতিল করা হবে: এমপি বাবুল ● লালমোহনে ২৩ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের আমেজ ● ধানমন্ডিতে মারধরের ভিডিও ভাইরাল, যুবক আটক ● নিরাপদ অভিবাসনে নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অসঙ্গতি পেলে সার ডিলারশিপ বাতিল করা হবে: এমপি বাবুল

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৮:০৫ পিএম
অসঙ্গতি পেলে সার ডিলারশিপ বাতিল করা হবে: এমপি বাবুল

সার ডিলার নিয়োগে কোনো ধরনের অসঙ্গতি পাওয়া গেলে সংশ্লিষ্ট ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য রোকন উদ্দিন বাবুল।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার কুমড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রোকন উদ্দিন বাবুল বলেন, সার ও ডিলার নিয়োগ নিয়ে বিভিন্ন অভিযোগ শোনা যাচ্ছে। নতুন নিয়োগ পাওয়া সার ডিলারদের বিষয়ে গোয়েন্দারা তদন্ত করছেন। তদন্তে কোনো অসঙ্গতি পাওয়া গেলে তা বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে।

ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, প্রতিটি উপজেলায় শিল্পকলা একাডেমির উন্নয়নে কাজ শুরু হয়েছে। পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত একটি করে সংগীতচর্চার ক্লাস চালুর উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলোতে সংগীতচর্চার সরঞ্জাম সরবরাহ করা হবে।

তিনি আরও বলেন, খেলাধুলার বিকাশে পর্যাপ্ত মাঠ ও স্টেডিয়াম প্রয়োজন। এ জন্য বর্তমান সরকার প্রতিটি উপজেলায় একটি স্টেডিয়াম এবং প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করেছে। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করা গেলে তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা সম্ভব। এ লক্ষ্যেই সরকার কাজ করছে।

শামছুদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে এবং কাশফুল স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস, পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান এবং কমলাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মাইদুল ইসলাম সরকার জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)