Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অর্থনীতিকে সহনশীল করতে হবে: পরিবেশমন্ত্রী ● ই-জাতীয় সংসদ প্রকল্প কমিটির সভাপতি ডেপুটি স্পিকার কায়সার কামাল ● চরফ্যাশনে পাউবোর জমিতে অবৈধ স্থাপনা, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ ● সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ ● ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত ● বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত: স্থানীয় সরকার মন্ত্রী ● মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের ● ডিপফেক ভিডিও নিয়ে ক্ষুব্ধ মেহজাবীন ● ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ● জলবায়ু অর্থায়নে স্বাস্থ্য খাতের বরাদ্দ বাড়ানোর দাবিতে দরিদ্র দেশগুলো, জার্মানির আপত্তি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ই-জাতীয় সংসদ প্রকল্প কমিটির সভাপতি ডেপুটি স্পিকার কায়সার কামাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর,২০২৬, ০৯:৪৮ পিএম
ই-জাতীয় সংসদ প্রকল্প কমিটির সভাপতি ডেপুটি স্পিকার কায়সার কামাল

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) উদ্যোগে প্রণীত ই-জাতীয় সংসদ প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। কমিটির সভাপতি করা হয়েছে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নির্দেশনায় এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিনকাসেম, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, আখতার হোসেন, লুৎফুল্লাহেল মাজেদ ও আন্না মিন্জ।

কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মহাপরিচালক (বিঅ্যান্ডআইটি)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউএনডিপির উদ্যোগে প্রণীত ই-জাতীয় সংসদ প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পর্যালোচনা করে সুপারিশ দেওয়া কমিটির অন্যতম দায়িত্ব। পাশাপাশি প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কমিটি।

এ ছাড়া প্রয়োজন অনুযায়ী কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)