Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● চরফ্যাশনে নিষেধাজ্ঞা অমান্য করায় দুই জেলের কারাদণ্ড, ১৮ হাজার মিটার জাল জব্দ ● তিন বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে রাতের তাপমাত্রা ● পুনর্গঠিত হচ্ছে এনসিপির কমিটি, যেকোনো সময় ঘোষণা ● ভারত থেকে আসছে ২০০ রেলকোচ, প্রথম চালানে ১৮টি ● ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৬ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান ● ডিজিটাল সঞ্চয় ও আর্থিক উদ্ভাবনে ওপাস টেকনোলজির সঙ্গে উপায়ের চুক্তি ● অসঙ্গতি পেলে সার ডিলারশিপ বাতিল করা হবে: এমপি বাবুল ● লালমোহনে ২৩ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের আমেজ ● ধানমন্ডিতে মারধরের ভিডিও ভাইরাল, যুবক আটক ● নিরাপদ অভিবাসনে নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চরফ্যাশনে নিষেধাজ্ঞা অমান্য করায় দুই জেলের কারাদণ্ড, ১৮ হাজার মিটার জাল জব্দ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ১০:৩১ পিএম
চরফ্যাশনে নিষেধাজ্ঞা অমান্য করায় দুই জেলের কারাদণ্ড, ১৮ হাজার মিটার জাল জব্দ

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় ভোলার চরফ্যাশনের বেতুয়া-সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ছয় জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই জেলেকে ১৬ দিন করে কারাদণ্ড, দুজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অপর দুই জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) পরিচালিত এ অভিযানে একটি বোটসহ ১৮ হাজার মিটার অবৈধ জাল ও ১৫ কেজি মাছ জব্দ করা হয়। পরে মুচলেকা নিয়ে বোটটি ছেড়ে দেওয়া হয়। জব্দ করা জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপুসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, পরিবহন, মজুত ও বিক্রির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইলিশের প্রজনন সুরক্ষায় জেলে ও সংশ্লিষ্ট সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছি।”
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, “মা ইলিশ রক্ষায় নদীতে অভিযান অব্যাহত আছে। ইলিশের প্রজনন মৌসুমে মাছ শিকার থেকে বিরত থাকতে জেলেদের প্রতি আহ্বান জানাচ্ছি।”

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)