Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সরকারের একটি অংশ ‘রিফাইন আ.লীগ’ ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত: মিয়া গোলাম পরওয়ার সারের কৃত্রিম সংকট রুখতে কড়া নজরদারিতে কৃষি মন্ত্রণালয় শেখ হাসিনার ছিল ‘কোটা প্রথা’, তারেক রহমানের ‘ভাইভা প্রথা’: আখতার হোসেন জামায়াত যুব বিভাগের ফুটবল টুর্নামেন্ট: এওয়াজপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন আমিনাবাদ আমাদের দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম ৬ মাসে ১ কোটি চাকরির প্রতিশ্রুতি, ৬০ লাখ কর্মজীবী বেকার: ড. হেলাল উদ্দিন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে সদস্য হলেন সালমান ওমর রুবেল

সজীব রাজভর বিপিন, সিনিয়র রিপোর্টার

প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর,২০২৬, ০১:৫৬ পিএম
সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে সদস্য হলেন সালমান ওমর রুবেল

জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ সালমান ওমর রুবেল।

সংসদীয় গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ায় তার নির্বাচনী এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ দায়িত্বের মাধ্যমে সমাজকল্যাণ, সামাজিক নিরাপত্তা এবং সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের অধিকার ও কল্যাণে আরও কার্যকরভাবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান।

কমিটির অন্য সদস্যরা হলেন— ফারজানা শারমিন (নওগাঁ-১), সৈয়দ আহসানুল হোসেন (চট্টগ্রাম-১০), মোহাম্মদ সালমান ওমর (ময়মনসিংহ-১), আফরোজা সুলতানা (সংরক্ষিত মহিলা আসন-৩০), নীলা রায় চৌধুরী (সংরক্ষিত মহিলা আসন-১১), মো. মুজিবুর রহমান (রাজশাহী-২), মো. মাহবুবুর রহমান (গাইবান্ধা-১) এবং মো. মোজাফ্ফিরুর রহমান (কুড়িগ্রাম-৪)।

নতুন দায়িত্বের মাধ্যমে সালমান ওমর রুবেল দেশের সমাজকল্যাণ খাতের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও কার্যকর করা এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

তার দায়িত্বপ্রাপ্তিতে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দলীয় নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, সংসদীয় এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি এলাকার মানুষের পাশাপাশি জাতীয় পর্যায়েও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)