Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সরকারের একটি অংশ ‘রিফাইন আ.লীগ’ ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত: মিয়া গোলাম পরওয়ার সারের কৃত্রিম সংকট রুখতে কড়া নজরদারিতে কৃষি মন্ত্রণালয় শেখ হাসিনার ছিল ‘কোটা প্রথা’, তারেক রহমানের ‘ভাইভা প্রথা’: আখতার হোসেন জামায়াত যুব বিভাগের ফুটবল টুর্নামেন্ট: এওয়াজপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন আমিনাবাদ আমাদের দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম ৬ মাসে ১ কোটি চাকরির প্রতিশ্রুতি, ৬০ লাখ কর্মজীবী বেকার: ড. হেলাল উদ্দিন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর,২০২৬, ০৬:০৫ পিএম
পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক হাসান আমীনকে ঢাকার স্পেশাল ব্রাঞ্চে (এসবি), পাবনার বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. লাবীব আবদুল্লাহকে ট্যুরিস্ট পুলিশে এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাককে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।

এ ছাড়া নওগাঁর সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মনকে শিল্পাঞ্চল পুলিশে এবং খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার মো. রাফিউর রহমানকে হবিগঞ্জের মাধবপুর সার্কেলে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। অন্যথায় ২৩ সেপ্টেম্বর থেকে তাঁদের তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)