Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সরকারের একটি অংশ ‘রিফাইন আ.লীগ’ ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত: মিয়া গোলাম পরওয়ার সারের কৃত্রিম সংকট রুখতে কড়া নজরদারিতে কৃষি মন্ত্রণালয় শেখ হাসিনার ছিল ‘কোটা প্রথা’, তারেক রহমানের ‘ভাইভা প্রথা’: আখতার হোসেন জামায়াত যুব বিভাগের ফুটবল টুর্নামেন্ট: এওয়াজপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন আমিনাবাদ আমাদের দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম ৬ মাসে ১ কোটি চাকরির প্রতিশ্রুতি, ৬০ লাখ কর্মজীবী বেকার: ড. হেলাল উদ্দিন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জামায়াত যুব বিভাগের ফুটবল টুর্নামেন্ট: এওয়াজপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন আমিনাবাদ

চরফ্যাশন প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর,২০২৬, ০৮:১০ পিএম
জামায়াত যুব বিভাগের ফুটবল টুর্নামেন্ট: এওয়াজপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন আমিনাবাদ

চরফ্যাশন স্টেডিয়ামে অনুষ্ঠিত 'জুলাই গণঅভ্যুত্থান ফুটবল টুর্নামেন্ট ২০২৬'-এর ফাইনালে এওয়াজপুর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আমিনাবাদ ইউনিয়ন। যুবসমাজকে নৈতিক অবক্ষয় ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলার চর্চায় উদ্বুদ্ধ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।

​শনিবার বিকেল ৩টা ৩০ মিনিটে চরফ্যাশন স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত হাজার হাজার দর্শক টানটান উত্তেজনাপূর্ণ এই খেলাটি আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উপভোগ করেন। নির্ধারিত সময় শেষে ম্যাচটি ১-১ গোলে সমতায় থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে এওয়াজপুর ইউনিয়নকে হারিয়ে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় আমিনাবাদ ইউনিয়ন।

​খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। যুব বিভাগের সভাপতি মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ।

​অনুষ্ঠানে বিশেষ ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন, জামায়াতে ইসলামীর চরফ্যাশন উপজেলা আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসেন, জামায়াতের ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আমির হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এনামুল হক রায়হান, চরফ্যাশন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রমিজ উদ্দিন, উপজেলা জামায়াতের অফিস ও মিডিয়া সম্পাদক সহকারী অধ্যাপক রেজাউল হাসান ইমরান, উপজেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মহিবুল্লাহ এবং পৌর আমীর সহকারী অধ্যাপক মামুন আলম, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ইব্রাহিম খলিল, যুব বিভাগের সদস্য আলামিন শাহরিয়ারের উপস্থিত ছিলেন। ম্যাচটি কয়েক হাজার দর্শক উপভোগ করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)