Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সরকারের একটি অংশ ‘রিফাইন আ.লীগ’ ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত: মিয়া গোলাম পরওয়ার সারের কৃত্রিম সংকট রুখতে কড়া নজরদারিতে কৃষি মন্ত্রণালয় শেখ হাসিনার ছিল ‘কোটা প্রথা’, তারেক রহমানের ‘ভাইভা প্রথা’: আখতার হোসেন জামায়াত যুব বিভাগের ফুটবল টুর্নামেন্ট: এওয়াজপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন আমিনাবাদ আমাদের দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম ৬ মাসে ১ কোটি চাকরির প্রতিশ্রুতি, ৬০ লাখ কর্মজীবী বেকার: ড. হেলাল উদ্দিন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শেখ হাসিনার ছিল ‘কোটা প্রথা’, তারেক রহমানের ‘ভাইভা প্রথা’: আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর,২০২৬, ০৮:২৪ পিএম
আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৩৩ পিএম
শেখ হাসিনার ছিল ‘কোটা প্রথা’, তারেক রহমানের ‘ভাইভা প্রথা’: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মৌখিক পরীক্ষায় নম্বর বাড়িয়ে দলীয় লোকজনকে বিশেষ সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বিগত শেখ হাসিনা সরকারের কোটা ব্যবস্থার সঙ্গে তুলনা করে তিনি দাবি করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন করে ‘ভাইভা কোটা’ চালু করছেন

আখতার হোসেন বলেন, ‘শেখ হাসিনার ছিল কোটা প্রথা, তারেক রহমানের তেমন ভাইভা প্রথা।’

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জাতীয় নাগরিক পার্টির সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, সরকার সংস্কার প্রক্রিয়া থেকে সরে যাচ্ছে এবং গণভোটের রায় উপেক্ষা করছে। তাঁর অভিযোগ, পিএসসির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়িয়ে দলীয় লোকজনকে বিশেষ সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

কাউন্সিলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি। বিএনপি সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করছে না দাবি করে তিনি অভিযোগ করেন, সরকার স্বৈরতান্ত্রিক পথে হাঁটা শুরু করেছে।

একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান নাহিদ ইসলাম।

এদিন জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে সংগঠনটির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বাকের মজুমদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন তাহমিদ আল মুদ্দাসসির। সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)