Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সরকারের একটি অংশ ‘রিফাইন আ.লীগ’ ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত: মিয়া গোলাম পরওয়ার সারের কৃত্রিম সংকট রুখতে কড়া নজরদারিতে কৃষি মন্ত্রণালয় শেখ হাসিনার ছিল ‘কোটা প্রথা’, তারেক রহমানের ‘ভাইভা প্রথা’: আখতার হোসেন জামায়াত যুব বিভাগের ফুটবল টুর্নামেন্ট: এওয়াজপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন আমিনাবাদ আমাদের দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম ৬ মাসে ১ কোটি চাকরির প্রতিশ্রুতি, ৬০ লাখ কর্মজীবী বেকার: ড. হেলাল উদ্দিন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

৬ মাসে ১ কোটি চাকরির প্রতিশ্রুতি, ৬০ লাখ কর্মজীবী বেকার: ড. হেলাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর,২০২৬, ০৫:৪৭ পিএম
৬ মাসে ১ কোটি চাকরির প্রতিশ্রুতি, ৬০ লাখ কর্মজীবী বেকার: ড. হেলাল উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, বিএনপি ছয় মাসে এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ৬০ লাখ কর্মজীবী মানুষকে বেকারত্ব উপহার দিয়েছে।

তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ক্ষমতা গ্রহণের মাত্র ছয় মাসের মাথায় ৬০ লাখ কর্মজীবী মানুষ বেকার হয়েছেন। গ্যাস-বিদ্যুতের সংকটে কলকারখানা বন্ধ হয়ে বেকারত্বের হার বাড়ছে। অন্যদিকে সারের কৃত্রিম সংকটে কৃষক প্রয়োজনীয় সার পাচ্ছেন না, ফলে কৃষি উৎপাদনেও বিপর্যয় দেখা দিতে শুরু করেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানা শ্রম বিভাগের উদ্যোগে আয়োজিত ‘শ্রমিক সংযোগ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হেলাল উদ্দিন বলেন, জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের পাশাপাশি শ্রমিক সমাজও রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অনেক শ্রমিক শহীদ হয়েছেন, অনেকে আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন। বাংলাদেশের ইতিহাসে শ্রমিকদের রক্তের দাগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এরপরও শ্রমিক সমাজ বরাবরই শোষিত হয়ে আসছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কোনো সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং সব সরকারই শ্রমিকদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।

তিনি বলেন, যতদিন মানুষের তৈরি আইনে রাষ্ট্র পরিচালিত হবে, ততদিন খেটে খাওয়া মানুষ শোষণের শিকার হতে থাকবে। শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নেই। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে শোষণমুক্ত সমাজ গঠনে শ্রমজীবী মানুষকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ড. হেলাল উদ্দিন আরও বলেন, বৈষম্যহীন, মানবিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে মাসব্যাপী গণসংযোগ অভিযান শুরু করেছে। এ কর্মসূচির মাধ্যমে প্রতিটি মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পল্টন থানা শ্রম বিভাগের সভাপতি শামীম হাসনাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পল্টন থানা আমীর অ্যাডভোকেট মারুফুল ইসলাম ও সাবেক কাউন্সিলর খন্দকার আব্দুর রব। এ ছাড়া বক্তব্য দেন পল্টন থানা কর্মপরিষদ সদস্য এএফএম ইউসুফ, নজরুল ইসলাম মজুমদার ও আল আমিন রাসেল।

অনুষ্ঠানে অর্ধশত শ্রমজীবী মানুষ জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ সময় প্রধান অতিথি ড. হেলাল উদ্দিন তাদের মাথায় টুপি পরিয়ে বরণ করে নেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)