Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদককে কুপিয়ে জখম, পাল্টাপাল্টি অভিযোগ

তুহিন খন্দকার, ভোলা

প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর,২০২৬, ১২:৫৩ এ এম
আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর,২০২৬, ০১:০৭ এ এম
ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদককে কুপিয়ে জখম, পাল্টাপাল্টি অভিযোগ

ভোলায় পূর্বশত্রুতার জেরে জেলা (কার্যক্রম নিষিদ্ধ) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংঘটিত এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে তার হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়েছে বলে দাবি করেছেন স্বজনরা।

স্বজনদের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা হারুনুর রশিদ ট্রুম্যানের ছেলে জাবিরের নেতৃত্বে কয়েকজন রিয়াজ মাহমুদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয় এবং হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় বলে তারা দাবি করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
স্বজনদের আরও অভিযোগ, হাসপাতালে নেওয়ার পরও হামলাকারীরা চিকিৎসায় বাধা দেয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠানো হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রিয়াজের স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অন্যদিকে, অভিযুক্ত হারুনুর রশিদ ট্রুম্যান, তার ছেলে জাবির কিংবা তাদের পরিবারের কোনো সদস্যের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তবে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দাবি, বিগত (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন ছাত্রলীগ নেতা রিয়াজ মাহমুদের নেতৃত্বে হারুনুর রশিদ ট্রুম্যানের ওপর হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনার পূর্ববিরোধের প্রেক্ষাপট রয়েছে।

স্থানীয় বাসিন্দারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)