Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সরকারের একটি অংশ ‘রিফাইন আ.লীগ’ ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত: মিয়া গোলাম পরওয়ার সারের কৃত্রিম সংকট রুখতে কড়া নজরদারিতে কৃষি মন্ত্রণালয় শেখ হাসিনার ছিল ‘কোটা প্রথা’, তারেক রহমানের ‘ভাইভা প্রথা’: আখতার হোসেন জামায়াত যুব বিভাগের ফুটবল টুর্নামেন্ট: এওয়াজপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন আমিনাবাদ আমাদের দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম ৬ মাসে ১ কোটি চাকরির প্রতিশ্রুতি, ৬০ লাখ কর্মজীবী বেকার: ড. হেলাল উদ্দিন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সারের কৃত্রিম সংকট রুখতে কড়া নজরদারিতে কৃষি মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৩৩ পিএম
সারের কৃত্রিম সংকট রুখতে কড়া নজরদারিতে কৃষি মন্ত্রণালয়

সার সরবরাহ, মজুদ, পরিবহন, বিতরণ ও খুচরা বিক্রয় কার্যক্রম সার্বক্ষণিক তদারকি এবং মাঠপর্যায়ের সমস্যা দ্রুত সমাধানে ‘সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম’ গঠন করেছে কৃষি মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব মো. মাকছুদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশ অনুযায়ী, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মন্ত্রণালয়ের ৫২৮ নম্বর কক্ষে কন্ট্রোল রুমের কার্যক্রম চলবে। এ কাজে ২৭টি দল দায়িত্ব পালন করবে। প্রতিটি দলে থাকবেন একজন কর্মকর্তা, একজন প্রশাসনিক কর্মকর্তা ও একজন অফিস সহায়ক। আগামী ১১ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দুই শিফটে—সকাল ৮টা থেকে বেলা ৩টা এবং বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত—কন্ট্রোল রুমের কার্যক্রম পরিচালিত হবে। সার্বিক তদারকির দায়িত্বে থাকবেন অতিরিক্ত সচিব (সার ব্যবস্থাপনা ও উপকরণ)।

কন্ট্রোল রুমের প্রধান দায়িত্ব হবে জেলা ও উপজেলা পর্যায় থেকে সার সরবরাহ, মজুদ, পরিবহন ও বিতরণসংক্রান্ত তথ্য নিয়মিত সংগ্রহ করা। পরিবহনে অনিয়ম, কৃত্রিম সংকট, অবৈধ মজুদ, কালোবাজারি কিংবা অতিরিক্ত দামে সার বিক্রির তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

কোথাও সার সংকটের আশঙ্কা দেখা দিলে তা অগ্রাধিকার ভিত্তিতে শনাক্ত করে প্রয়োজনীয় সুপারিশ করা হবে। মাঠপর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সর্বশেষ পরিস্থিতি সংগ্রহ করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে।

এ ছাড়া কৃষক, সার ডিলার, পরিবহনকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে পাওয়া অভিযোগ গ্রহণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে জেলা প্রশাসন, কৃষি বিভাগ ও সার ডিলারদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কন্ট্রোল রুম।

প্রতিদিনের সার পরিস্থিতি, প্রাপ্ত অভিযোগ ও গৃহীত ব্যবস্থা রেজিস্টারে লিপিবদ্ধ করে দৈনিক ও সাপ্তাহিক প্রতিবেদন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যম, টেলিফোন, মোবাইল, ই-মেইল ও হোয়াটসঅ্যাপে পাওয়া সারসংক্রান্ত তথ্য ও অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)