Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আজ শুভ জন্মাষ্টমী ফুটবলকে বিদায় জানালেন বসনিয়ান কিংবদন্তি জেকো বলিউড ছাড়ার কথা ভাবছেন তাপসী পান্নু? অবৈধ লোন অ্যাপ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় হকার বসতে দেওয়া হবে না: ঢাকা দক্ষিণ প্রশাসক যে শর্তে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে রাজি ট্রাম্প হাইটেক পার্কের প্রতিষ্ঠানের বিদেশি ফি দিতে লাগবে না বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গণতন্ত্রে সংবাদমাধ্যমের দায়িত্ব অনেক: তথ্যমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সবাইকে নিজেদের বাংলাদেশি ভাবতে হবে: তারেক রহমান
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লালমোহনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, কবির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেয়ার আহ্বান

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২ সেপ্টেম্বর,২০২৬, ০৬:১৯ পিএম
লালমোহনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, কবির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেয়ার আহ্বান

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ভোলার লালমোহনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা হয়।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত বিন সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক। বিশেষ অতিথি ছিলেন লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম মজুমদার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, উপজেলা শিক্ষা মনিটরিং কমিটির সভাপতি অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, পৌরসভা জামায়াতের সেক্রেটারি সোলায়মান জমাদার, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মোশাররফ হোসেন, অধ্যক্ষ খলিলুর রহমান, প্রধান শিক্ষক জাকির হোসেন ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আজাদুর রহমান।

সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, মানবতা ও অসাম্প্রদায়িক দর্শন আজকের সমাজে অত্যন্ত প্রাসঙ্গিক। নজরুলের আদর্শ ধারণ করে সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)