Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

জ্বালানি সংকট কাটাতে সমন্বিত পরিকল্পনা সরকারের চরফ্যাশনে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর লালমোহনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, কবির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেয়ার আহ্বান গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ আর্জেন্টিনাকে বিদায় জানালেন মেসি ট্রাক-সিএনজির মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত চট্টগ্রামে নেক্সট লিডার্সের ফাউন্ডার্স গেট-টুগেদার এডিপিভুক্ত প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নের নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চরফ্যাশনে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

গিয়াসউদ্দিন,চরফ্যাশন

প্রকাশ : বুধবার, ২ সেপ্টেম্বর,২০২৬, ০৬:৩৫ পিএম
চরফ্যাশনে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ভোলার চরফ্যাশনে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে চরফ্যাশন থানা পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটের দিকে চরফ্যাশন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মোস্তাফিজের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৫০০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেটসহ মো. হাছনাইন (২৬) ও মো. হাফেজ (৪০) নামে দুইজনকে আটক করা হয়। হাছনাইন মো. হোসেনের ছেলে এবং হাফেজ আহম্মদউল্ল্যাহর ছেলে বলে পুলিশ জানিয়েছে। আটক দুজনের একজন চরফ্যাশন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এবং অপরজন ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দুইজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় চরফ্যাশন থানায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ০১, তারিখ ২ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নম্বর ১৬৬/২০২৬।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)