Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

লালমোহনে ২০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক, জনতার পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা: রাশেদ খাঁন জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রোববার বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেয়া হবে গার্ড অব অনার অনৈতিক সম্পর্কের কথা জানার পর গাড়িচালককে প্রলোভন দেখান গাজী নজরুল কাতারে আটক ইরানি পাইলটদের দ্রুত চিকিৎসার আহ্বান
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লালমোহনে ২০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক, জনতার পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

লালমোহন প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ০৯:২৪ পিএম
আপডেট : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ০৯:২৭ পিএম
লালমোহনে ২০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক, জনতার পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ভোলার লালমোহন উপজেলায় ২০০ গ্রাম গাঁজাসহ মো. নিষাত (৩৩) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার গজারিয়া পশ্চিম বাজার চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. নিষাত লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের আবুল কালামের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে গজারিয়া পশ্চিম বাজার চৌরাস্তায় জনৈক বাচ্চু মাত্বরের অফিসের সামনে থেকে ২০০ গ্রাম গাঁজাসহ নিষাতকে আটক করেন স্থানীয় প্রায় ৫০-৬০ জন জনতা। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও মারধর করেন।

খবরপেয়ে লালমোহন থানার এসআই আসাদুজ্জামান খান সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং অভিযুক্তের হেফাজত থেকে গাঁজা জব্দ করেন।

এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম মজুমদার জানান, স্থানীয়দের সহায়তায় গাঁজাসহ আটক ওই যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গণপিটুনিতে আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)