Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

লালমোহনে ২০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক, জনতার পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা: রাশেদ খাঁন জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রোববার বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেয়া হবে গার্ড অব অনার অনৈতিক সম্পর্কের কথা জানার পর গাড়িচালককে প্রলোভন দেখান গাজী নজরুল কাতারে আটক ইরানি পাইলটদের দ্রুত চিকিৎসার আহ্বান
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ০৬:১২ পিএম
স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা: রাশেদ খাঁন

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

রোববার সকালে ঝিনাইদহের শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, স্থানীয় নির্বাচনে বিএনপি একক প্রার্থী দেবে। জাতীয় নির্বাচনে অনেকে বিদ্রোহী প্রার্থী হলেও স্থানীয় নির্বাচনে সে সুযোগ রাখা হবে না। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই বলেও স্পষ্ট করেন তিনি।

দেশের চলমান লোডশেডিং পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে রাশেদ খাঁন বলেন, বিদ্যুৎ সংকটে মানুষ চরম দুর্ভোগে রয়েছে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং দ্রুত সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে। এ পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান তিনি। তার দাবি, এর আগে কোনো প্রধানমন্ত্রী এভাবে দুঃখ প্রকাশ করেননি।

জ্বালানি সংকট প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। এরপরও বাংলাদেশ তুলনামূলকভাবে দেরিতে তেলের দাম সমন্বয় করেছে।

তিনি আরও বলেন, বর্তমান বিদ্যুৎ সংকটের পেছনে বিগত আওয়ামী লীগ সরকারের লুটপাট এবং পরবর্তী অন্তর্বর্তী সরকারের অব্যবস্থাপনাও দায়ী।

জামায়াতে ইসলামীর প্রতি আহ্বান জানিয়ে রাশেদ খাঁন বলেন, দেশে ফ্যাসিবাদ যাতে আবার ফিরে আসতে না পারে, সে জন্য জামায়াতের সরকারের সঙ্গে সহযোগিতা করা উচিত। তিনি বলেন, কল্যাণ রাষ্ট্রব্যবস্থার মধ্যেই শরিয়াহ আইনও অন্তর্ভুক্ত রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)