Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

রোববার বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেয়া হবে গার্ড অব অনার অনৈতিক সম্পর্কের কথা জানার পর গাড়িচালককে প্রলোভন দেখান গাজী নজরুল কাতারে আটক ইরানি পাইলটদের দ্রুত চিকিৎসার আহ্বান বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রা বারবার বাধাগ্রস্ত হয়েছে: ড. মঈন খান মন্ত্রিত্ব ছেড়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে, জাতীয় স্বার্থে আপস নয় তথ্যমন্ত্রী হলেন আন্দালিভ রহমান পার্থ ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের অনুমোদন ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দীন জাকারিয়াকে চরমোনাই মাদ্রাসায় সংবর্ধনা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঈশ্বরগঞ্জে ভোটকেন্দ্র স্থানান্তরের অভিযোগ, এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২২ আগস্ট,২০২৬, ০১:০৭ এ এম
ঈশ্বরগঞ্জে ভোটকেন্দ্র স্থানান্তরের অভিযোগ, এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের চর-আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভোটকেন্দ্র স্থানান্তরের অভিযোগে প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় ঈদগাহ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চর-আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভোটকেন্দ্রটি সরিয়ে নেওয়ার জন্য মাহাবুব আলম নামে এক ব্যক্তি নির্বাচন কমিশনে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের একটি দল সরেজমিন তদন্তে গেলে বিষয়টি জানতে পারেন স্থানীয়রা। পরে কেন্দ্র স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে তারা সমাবেশের আয়োজন করেন।

সমাবেশে বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিস্বার্থে ভোটকেন্দ্রটি চর-আলগী থেকে সরিয়ে দুর্গম ব্রহ্মপুত্র নদের তীরে নেওয়ার চেষ্টা করছে। এতে ভোটারদের ভোগান্তির পাশাপাশি বিশৃঙ্খলা সৃষ্টি এবং সুষ্ঠু ভোটের পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

ভোটকেন্দ্র পরিবর্তনের আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা রনি মিয়া বলেন, “কেন্দ্র পরিবর্তনের জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে।”

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উচাখিলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির, আব্দুল আউয়াল, ইকবাল হোসেন, সুলতান উদ্দিনসহ স্থানীয়রা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)