ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় ১০নং হবিরবাড়ী ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাখাওয়াত সরকার কে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ জুলাই) বিকেলে উপজেলা সীডষ্টোর বাজারে ইউনিয়ন কৃষকদলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,১০নং হবিরবাড়ী ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হাফিজ উদ্দিন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, “আওয়ামী সন্ত্রাসীদের বাংলার মাটিতে কোনো স্থান নেই।” তারা হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন তারা।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল ইসলাম জানান, হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।