Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

পদত্যাগের গুঞ্জনে মুখ খুললেন রাষ্ট্রপতি বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি: ট্রাম্প প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল ব্রিকস সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রীকে দিল্লির আমন্ত্রণ মোরেলগঞ্জে খাল পুনঃখনন শেষে ৪২ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত ইডিএফ ঋণের নতুন নীতিমালা, খেলাপি হলে মিলবে না নতুন সুবিধা আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে আজীবন নিষিদ্ধের দাবিতে গণস্বাক্ষর ময়মনসিংহে ১০০ বোতল ভারতীয় মদ ও প্রাইভেটকারসহ গ্রেপ্তার ৩ গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টেকনাফে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই,২০২৬, ০৬:৩২ পিএম
টেকনাফে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় ৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।

র‍্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য নিশ্চিত করে বলেন, মাদকের অপব্যবহার, চোরাচালান প্রতিরোধ এবং পরোয়ানাভুক্ত অপরাধীদের আইনের আওতায় আনতে চলমান অভিযানের অংশ হিসেবে গতকাল ২২ জুলাই রাত ৮টা ১০ মিনিটে টেকনাফ উপজেলার কানজরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদক মামলায় ৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিনের পলাতক আসামি মোহাম্মদ মুছা (৩৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতঘরিয়া পাড়ার মৃত আলী আকবরের ছেলে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)