Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

পদত্যাগের গুঞ্জনে মুখ খুললেন রাষ্ট্রপতি বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি: ট্রাম্প প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল ব্রিকস সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রীকে দিল্লির আমন্ত্রণ মোরেলগঞ্জে খাল পুনঃখনন শেষে ৪২ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত ইডিএফ ঋণের নতুন নীতিমালা, খেলাপি হলে মিলবে না নতুন সুবিধা আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে আজীবন নিষিদ্ধের দাবিতে গণস্বাক্ষর ময়মনসিংহে ১০০ বোতল ভারতীয় মদ ও প্রাইভেটকারসহ গ্রেপ্তার ৩ গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই,২০২৬, ১০:৪৪ পিএম
বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) ফরিদা ইয়াসমিনসহ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন-হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, সিআইডির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সরোয়ার হোসেন, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি ড. একেএম ইকবাল হোসেন, বাংলাদেশ পুলিশ একাডেমি (সারদা)-এর ডিআইজি মো. ওয়ালিদ হোসেন, এপিবিএনের অতিরিক্ত ডিআইজি সহেলী ফেরদৌস, সিআইডির অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানা, বাংলাদেশ পুলিশ একাডেমির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান, পুলিশ টেলিকমের অতিরিক্ত ডিআইজি হাসিনা রহমান, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদ ও কানিজ ফাতেমা, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি সুলতানা নাজমা হোসেন, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগম, টিডিএস ঢাকার পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী, সিআইডির ডিআইজি সানা শামীনুর রহমান এবং ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) ফরিদা ইয়াসমিন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাধ্যতামূলক অবসরে যাওয়া এসব কর্মকর্তা প্রচলিত বিধি অনুযায়ী অবসর-পরবর্তী সব ধরনের আর্থিক ও অন্যান্য সুবিধা পাবেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)