Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সেন্ট মার্টিনে সাগর থেকে ভেসে এলো ১০ ফুটের অজগর শেখ হা‌সিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলে গ্রেপ্তার আবু সাঈদের কবর জিয়ারত, পরিবারের সঙ্গে সাক্ষাৎ ছাত্রশিবির সভাপতির জীবন দেবো কিন্তু ২৪-কে হারিয়ে যেতে দেবো না: জামায়াত আমির ওটিটিতে আসছে শাকিব খানের ‘রকস্টার’ ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইবিএল চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ ৪১৬ কোটি টাকার ঋণ জালিয়াতি: দুদকের মুখোমুখি জনতা ব্যাংকের ১০ কর্মকর্তা সুখী-সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা পাঠানোর নির্দেশ ইসির
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লালমোহনে ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলসহ আটক ৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ১১:১৯ এ এম
লালমোহনে ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলসহ আটক ৫

ভোলার লালমোহন উপজেলায় ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকেলে উপজেলার বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবীরচর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেনব- ওই এলাকার মো. হারুন মেলকারের ছেলে মো. মনির হোসেন (২৮), মো. রবিউল ইসলাম (১৯), রবিন মেলকারের ছেলে আল-আমিন (২৫), আলমগীর হাওলাদারের ছেলে মো. হাসান (২৪) এবং নূর ইসলামের ছেলে মো. রাকিব (২৬)।

জানা গেছে, বুধবার বিকেলে লালমোহন থানার এসআই খন্দকার মো. কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি ফোর্স মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবীরচর এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে স্থানীয় একটি ভাড়া বাসা থেকে মো. মনির হোসেন, মো. রবিউল ইসলাম, মো. আল-আমিন, মো. হাসান এবং রাকিবকে সন্দেহজনকভাবে আটক করে তল্লাশী চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা, দুই বোতল ফেন্সিডিল, ২৫০ গ্রাম গাঁজা ও একটি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তাদের থানায় নেয়া হয়।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আদালতে পাঠানো হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)