rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
rupalibangla
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অস্ট্রেলিয়ার সিডনিতে দুইদিন ব্যাপী হাইড্রোজেন সামিট এক্সিবিশন শুরু

অষ্ট্রেলিয়া, সিডনি প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ নভেম্বর,২০২৫, ০৬:২৮ পিএম
অস্ট্রেলিয়ার সিডনিতে দুইদিন ব্যাপী হাইড্রোজেন সামিট এক্সিবিশন শুরু

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে হাইড্রোজেন উন্নয়ন ও বিনিয়োগ ত্বরান্বিত করতে অস্ট্রেলিয়ার সিডনিতে দুইদিন ব্যাপী হাইড্রোজেন সামিট এক্সিবিশন শুরু হয়েছে। সিডনির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার (ICC)-এ ২০–২১ নভেম্বর চলবে এশিয়া-প্যাসিফিক হাইড্রোজেন সামিট ও এক্সিবিশন ২০২৫। RX Australia আয়োজিত এ সম্মেলনটি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় হাইড্রোজেনভিত্তিক আন্তর্জাতিক আয়োজন হিসেবে এবার শুরু হয়েছে আরও বড় পরিসরে। জার্মানি, জাপান ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের অসাধারণ সরবরাহকারীরা এবং ১০০-রও বেশি শীর্ষ হাইড্রোজেন লিডার, টেকনিক্যাল ইনোভেটর ও নীতিনির্ধারকরা প্রদর্শনী হলে অংশ নেন—যারা পরিচ্ছন্ন জ্বালানি ও নিম্ন-কার্বন সমাধানের ভবিষ্যৎকে এগিয়ে নিচ্ছেন।অস্ট্রেড স্টলে অস্ট্রেলিয়ার হাইড্রোজেন উদ্যোগ, বিনিয়োগ সম্ভাবনা এবং বৈশ্বিক পার্টনারশিপ তুলে ধরা হয়।আরও বেশি কানেকশন, অভিজ্ঞতা বিনিময়, নতুন অংশীদারিত্ব গঠন এবং হাইড্রোজেন প্রকল্পের নতুন ঢেউ শুরু করার সুযোগ নিয়ে আসছে।

এ বছরের ইভেন্টে থাকছে ৩,০০০-এর বেশি আন্তর্জাতিক হাইড্রোজেন পেশাজীবী, ১০০-এর বেশি প্রদর্শক, এবং ৬০+ শীর্ষ বক্তা, যারা গ্লোবাল হাইড্রোজেন শিল্পের নতুন সম্ভাবনা, প্রযুক্তিগত উদ্ভাবন, ও বিনিয়োগের দিকনির্দেশনা নিয়ে আলোচনা করবেন। বর্তমানে বৈশ্বিক হাইড্রোজেন বাজারের মূল্য ১০৯.৭ বিলিয়ন মার্কিন ডলার, যা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।

সামিটে অস্ট্রেলিয়ার পাশাপাশি বিভিন্ন দেশের নীতিনির্ধারক ও সরকারি প্রতিনিধি উপস্থিত ছিলেন। বক্তা হিসেবে অংশ নেন H.E. Mohsin Al Hadhrami (আন্ডারসেক্রেটারি, এনার্জি ও মিনারেলস, ওমান), আইজ্যাক হিন্টন (হেড অফ অস্ট্রেলিয়া, ইন্টারকন্টিনেন্টাল এনার্জি) এবং পল ইভান্স (ভাইস প্রেসিডেন্ট, কর্পোরেট অ্যাফেয়ার্স, সাসটেইনেবিলিটি, গভর্নমেন্ট অ্যান্ড প্রপার্টি, অরিকা)। তারা বৈশ্বিক হাইড্রোজেন কৌশল, আঞ্চলিক বিনিয়োগ সুযোগ এবং এনার্জি ট্রানজিশন ত্বরান্বিত করতে সহযোগিতার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে মতামত শেয়ার করেন।

এ ছাড়াও “Every Tonne Counts: Getting Renewable Fuels Airborne & Afloat” শীর্ষক বিশেষ প্যানেল সেশনে নবায়নযোগ্য জ্বালানি, ক্লিন ফুয়েল এবং গ্রীন হাইড্রোজেন নিয়ে বিশেষজ্ঞরা মতামত দেন।

সামিটে ১০০+ আন্তর্জাতিক প্রদর্শনী
এক্সিবিশন ফ্লোরে হাইড্রোজেন ভ্যালু চেইনের সর্বশেষ প্রযুক্তি, সরঞ্জাম, ও গবেষণা উপস্থাপন করেছে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলো। অংশ নিয়েছেন— এআরইএনএ, অস্ট্রেড,ক্লিন এনার্জি ফাইন্যান্স কর্পোরেশন, ক্লিন এনার্জি রেগুলেটর,টয়োটা, টোকিও মেট্রোপলিটন গভর্মেন্ট, প্ল্যাগ পাওয়ার, হেজার গ্রুপ, এমজিএইচ এনার্জি, এবারা কর্পোরেশন, নিক্কিসো, পেরিক হাইড্রোজেন টেকনোলজি সহ আরও অনেক আন্তর্জাতিক প্রদর্শক। অস্ট্রেড (Austrade)-এর বিশেষ স্টলে অস্ট্রেলিয়ার হাইড্রোজেন উন্নয়ন, বিনিয়োগের সম্ভাবনা, এবং গ্লোবাল পার্টনারশিপ প্রদর্শিত হচ্ছে।

H2 Tech Series — প্রযুক্তির সোজাসাপ্টা প্রদর্শনী
দুই দিনব্যাপী একাধিক টেকনিক্যাল সেশনে সর্বশেষ হাইড্রোজেন প্রযুক্তি, সরবরাহ ব্যবস্থা, নিরাপত্তা মান ও উদ্ভাবন নিয়ে লাইভ প্রেজেন্টেশন অনুষ্ঠিত হচ্ছে।

আয়োজকের বক্তব্য
RX Australia বলেছে, “এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ভবিষ্যৎ পরিষ্কার জ্বালানির উপর নির্ভর করছে—এবং হাইড্রোজেন তার কেন্দ্রবিন্দু। এই সামিট অঞ্চলটির বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও প্রযুক্তি উদ্ভাবকদের একত্রিত করবে, যা দ্রুত শিল্পায়ন ও বড় ধরনের বাণিজ্যিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে।”

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)