মিজানুর রহমান রিপন, মহিপুর (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুরে শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় মহিপুর থানা বিএনপির উদ্যোগে হাদির উপর হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদির উপর হামলার প্রতিবাদে মহিপুর থানা বিএনপির কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে থানা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ হাওলাদার, মহিপুর সদর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মিজানুর রহমান হাওলাদার, থানা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, থানা যুবদলের সভাপতি সিদ্দিক মোল্লা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্যাদা, যুবদল নেতা সাইফুল ইসলাম সোহাগ,আক্কাস হাওলাদার, নজরুল ইসলাম, থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ খান,সদস্য সচিব আতিকুর রহমান মিলন, থানা শ্রমিক দল সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্র, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ফরাজি,মহিপুর সদর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক সজীব হাওলাদার, শ্রমিক দল সাংগঠনিক সম্পাদক মাসুম শিকদার, থানা কৃষক দলের সাধারণ সম্পাদক হারুন মোল্লা সহ অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন, থানা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ হাওলাদার, মহিপুর সদর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মিজানুর রহমান হাওলাদার ও যুবদল নেতা আক্কাস হাওলাদার। থানা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ হাওলাদার বলেন, জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদ,মুগ্ধ সহ প্রায় ২ হাজার শহীদের রক্ত সুকাতে না সুকাতেই আবার জুলাই বিপ্লবের অন্যতম সম্বনয়ক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলা করে আবারো রাজপথকে রক্তাক্ত করছে আমরা এই হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে বক্তারা বলেন, এখনো আওয়ামী সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে অবাধে চলাফেরা করছে অথচ সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। তারা আরো বলেন নির্বাচন বানচাল করার জন্য যারা দেশকে অশান্ত করে রক্তাক্ত করবে তাদের বিরুদ্ধ বিএনপির কর্মীরা কঠোর ভাবে প্রতিহত করবে। এসময় অন্য বক্তরা এই হামলার প্রতিবাদ করে এবং দ্রুত আইনি ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। হাদির হামলাকারীদের বিচার না হলে আমরা দেশের জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে লড়াই করে যাব। সভাটি পরিচালনা করেন মহিপুর সদর ইউনিয়ন যুবদল সভাপতি মনির মুসুল্লী ও আইয়ুব আকন ফিরোজ।