Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করল ইসি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা রক্তমাখা জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাই যোদ্ধা আজিজুর দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় বাকৃবির অবদান গুরুত্বপূর্ণ: ইউজিসি চেয়ারম্যান চরফ্যাশন প্রেসক্লাবের সেক্রেটারী কামাল গোলদারকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, সাংবাদিকদের প্রতিবাদ আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র জামায়াতের মস্তিষ্কে চলছে এনসিপি, ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়: অপু বিশ্বাস বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভূমিকম্প আতঙ্ক

কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ২২ নভেম্বর,২০২৫, ১০:৫৯ পিএম
কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত

দেশে বারবার ভূমিকম্প অনুভূত এবং এর ফলে কিছুসংখ্যক শিক্ষার্থী আহত ও শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ রোববারের (২৩ নভেম্বর) সব ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।শনিবার (২২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য আদিষ্ট হয়ে এতদ্বারা জানানো যাচ্ছে যে, ভূমিকম্পজনিত কারণে কিছু সংখ্যক শিক্ষার্থী আহত হওয়ায় ও শিক্ষক শিক্ষার্থীগণ আতঙ্কিত হওয়ার কারণে আগামীকাল রোববারের (২৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে।এদিকে ডাকসুর জিএস এস এম ফরহাদও বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।তিনি আরও বলেন, ভূমিকম্পে আক্রান্ত অনেক শিক্ষার্থীর পরামর্শে ভিসি স্যারকে এই ব্যাপারে কনসার্ন জানিয়েছি; তিনি সিদ্ধান্ত জানিয়েছেন। দ্রুতই অফিশিয়াল ঘোষণা আসবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)