rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
rupalibangla
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জাতীয় সংসদে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী

বিয়ের নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ১৫ জুন,২০২৬, ০৮:৪২ পিএম
বিয়ের নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করার উদ্যোগ

বাল্যবিয়ে প্রতিরোধে বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে ম্যানুয়াল বা কাগজের জন্মসনদের পরিবর্তে অনলাইন বা ডিজিটাল জন্মনিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার।

সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সপ্তম বৈঠকে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাতের এক প্রশ্নের লিখিত জবাবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ সংশোধনের কাজ চলছে এবং এতে বিয়ের নিবন্ধনে শুধুমাত্র ডিজিটাল জন্মনিবন্ধন রেকর্ড ব্যবহারের বিধান যুক্ত করা হবে।

প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, কাগজের জন্মসনদের পরিবর্তে অনলাইন জন্মনিবন্ধন বাধ্যতামূলক করা হলে বয়স জালিয়াতির মাধ্যমে বাল্যবিয়ে দেওয়ার সুযোগ অনেকাংশে কমে যাবে।

মন্ত্রী আরও জানান, ইউনিসেফ ও UNFPA-এর কারিগরি সহায়তায় নতুন আইনের খসড়া প্রস্তুত করা হচ্ছে।

সংসদে তিনি বলেন, বিদ্যমান আইনের ‘বিশেষ পরিস্থিতি’ ব্যবহার করে কিছু ক্ষেত্রে বাল্যবিয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়, যা সংশোধনের মাধ্যমে বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে প্রশ্নকারী সংসদ সদস্য আবুল হাসনাত উল্লেখ করেন, আন্তর্জাতিক বিভিন্ন সূচকে বাংলাদেশের বাল্যবিয়ের হার এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় ও সামাজিক রীতিনীতির কারণে অনেক বিয়ে নিবন্ধন ছাড়াই সম্পন্ন হয়, যা আইন প্রয়োগকে কঠিন করে তোলে। তাই বাল্যবিয়ে রোধে আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)